ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাঘায় তিরস্কারমূূলক কথা বলার জেরে মারধর, আহত-৪

হুলু বাবা’ বলে কথা বলার জের ধরে বুধবার(৮মে’২৪) বিকেল পৌণে ৪টায় মনিগ্রাম বাজারে মারধরের ঘটনা ঘটেছে। এতে উপজেলার বলিহার গ্রামের সবজি ব্যবসায়ী শামীম হোসেনসহ ৪জন আহত হয়েছে। আহত অপর ৩জন হলেন-শামীমের বাবা আকছেদ আলী,তার ভাই আশিক হোসেন ও শামীমের শ্বশুর আব্দুর রহিম। তাদের উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আশিক হোসেন ও আব্দুর রহিমকে ভর্তি করা হয়েছে।

জানা যায়, গত মঙ্গলবার(৭ মে) সন্ধ্যায় উপজেলার খেড়–র মোড় এলাকায় বলিহার গ্রামের বাসিন্দা রাজু আহমেদকে হুলুবাবা বলে তিরস্কার মূলক কথা বলে শামীম হোসেন। রাগান্বিত হয়ে রাজু আহমেদ তার কথার প্রতিবাদ করলে বেশ্যার বেটা বলে রাজু আহমেদকে গালি দেয় শামীম হোসেন। এ নিয়ে তাদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী নাঈম হোসেন জানান,আগের ঘটনার জের ধরে বুধবার মনিগ্রাম হাটবারের দিন বিকেলে রাজুর বাবা জিয়া হোসেনসহ তার আত্নীয় স্বজন শামীম হোসেনের সবজির দোকানে হামলা চালিয়ে বাঁশের লাঠি দিয়ে মারধর করে। তাকে রক্ষা করতে গেলে শামীমসহ তার বাবা আকছেদ আলী, ভাই আশিক হোসেন ও শামীমের শ্বশুর আব্দুর রহিম আহত হয়। জরুরি বিভাগের চিকিৎসক হাসিবুল ইসলাম বলেন,আশিকের মাথায়,শামীমের নাকে ও আব্দুর রহিমের ডান হাতের হাড়ে আঘাত প্রাপ্ত হয়েছে। আকছেদ আলীর তেমন কোন জখম হয়নি।

এ বিষয়ে রাজুর বড় ভাই রায়হান আলী জানান, হুলুবাবা বলে তিরস্কার মূলক কথার প্রতিবাদ করলে ছোটভাই রাজুকে আগের দিন মারধর করে শামীমসহ তার পক্ষের লোকজন। তবে বুধবার মনিগ্রাম হাটে মারধরের বিষয়ে কিছু জানেননা বলে জানান।

মনিগ্রাম বাজার কমিটির ষাধারন সম্পাদক আফাজ উদ্দীন জানান,মারধরের খবর শুনেছি। তবে কি নিয়ে ঘটনার ঘটেছে তা জানেননা।
অফিসার ইনচার্জ(ওসি) আমিনুল ইসলাম বলেন,অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

বাঘায় তিরস্কারমূূলক কথা বলার জেরে মারধর, আহত-৪

আপডেট টাইম : ০৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :