ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাঘায় তারুণ্যের সমাবেশে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় প্রার্থনা

বক্তব্যকালে নির্যাতন-নিপীড়নের কথা বলতে গিয়ে কাঁদলেন চাঁদ

আব্দুল হামিদ মিঞা:

সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে নির্যাতন-নিপীড়নের কথা বলতে গিয়ে কাঁদলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬(চারঘাট-বাঘা) আসনে বিএনপির দলীয় প্রার্থী আবু সাঈদ চাঁদ। মঙ্গলবার (২ডিসেম্বর’২৫) বিকালে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের বিনোদপুর উচ্চ বিদ্যালয় মাঠে জেলা ছাত্রদলের আয়োজনে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষকে বিজয়ী করার লক্ষে তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার একপর্যায়ে কেঁদে ফেলেন আবু সাঈদ চাঁদ।

তিনি বলেন, ‘আমরা আজকে একটা দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছি। দেশনেত্রী খালেদা জিয়া অথৈ সংকটপূর্ণ অবস্থায়। যিনি আমাদের বাংলাদেশের এখন এক অন্যতম অভিভাবক। গোটা বাংলাদেশ আজ একটা শোকের মতো অবস্থায়। তার জন্য সারা বিশ্বে দোয়া করা হচ্ছে। তার জন্য আমরা আজ দোয়া করি, যেন আল্লাহ তাকে দ্রুত সুস্থতা দান করেন। সবার কাছে আমরা অনুরোধ করব, তার জন্য দোয়া করবেন। দোয়া ছাড়া তার সামনে আর কোনো পথ নেই।

তিনি আরও বলেন, ফখরুদ্দীন ও মইন উদ্দিনের সময় খালেদা জিয়া বিদেশে চলে গেলে অমানবিক নির্যাতন সইতে হতো না। তার ছেলেকে পঙ্গু হতে হতো না। কিন্তু তিনি দেশের জন্য, জনগণের জন্য বিদেশে যাননি খালেদা জিয়া। দেশের ১৬ কোটি মানুষের কথা বিবেচনা করে সেদিন আপস করেননি। তার সময় ধর্মপ্রাণ মানুষ নির্বিঘ্ন ছিলেন। মুসলমানদের মর্যাদা ছাড়াও অন্য ধর্মের প্রতিও কখনো বিরাগভাজন হননি।

সভাপতির বক্তৃতায় রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এসএম সালাউদ্দীন আহমেদ শামীম সরকার বলেন, বেগম জিয়া দেশের মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন। তার বিরুদ্ধে কোনো অন্যায়-অপকর্মের নজির নেই। এ দেশে ইসলাম ও মানবতার খেদমতে বেগম খালেদা জিয়ার অবদানের কথা আমরা সবাই জানি। দেশের মানুষকে ভালোবাসার কারণেই স্বৈরাচারী আমলে এত নির্যাতনের পরও তিনি জনগণের পক্ষে, বাংলাদেশের পক্ষে ছিলেন। বেগম জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দলের নেতা মাওলানা সাজেদুর রহমান।

উপজেলা ছাত্র দল নেতা পলাশ আহমেদ ও আতিক হাসানের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির বিএনপির আহবায়ক ফকরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা আহবায়ক কমিটির সদস্য মোকলেছুর রহমান মুকুল, পৌর বিএনপির সাংসঠনিক সম্পাদক আব্দুল লতিব, সাবেক সাধারন সম্পাদক সুরুজ্জামান সুরুজ, মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দীন রিয়াল, সাধারন সম্পাদক আব্দুস সামাদ মুকুল, জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের জেলা কমিটির সভাপতি নাজমুল হক, সাধারন সম্পাদক মামুন আল হক, উপজেলা কমিটির সভাপতি আব্দুস সামাদ, উপজেলা যুব দলের সাবেক আহ্বায়ক সালে আহমেদ সালাম, সদস্য সচিব শফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক সহিদুল ইসলাম, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক সেলিম আহম্মেদ, উপজেলা মহিলা দলের সভাপতি সোনিয়া আক্তার শাপলা, উপজেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক জহুরুল ইসলাম ছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মী।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

হাল ফ্যাশন শারদীয় ভোজ: নারকেলের চাটনি

error: Content is protected !!

বাঘায় তারুণ্যের সমাবেশে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় প্রার্থনা

আপডেট টাইম : ০৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :