ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাঘায় ডেঙুতে কলেজ শিক্ষক ও ট্রাকচাপায় থ্রিহুইলার চালকের মৃত্যু

পৃথক ঘটনায়  বাঘার দুইজন মারা গেছে। ডেঙুতে কলেজ শিক্ষক হাসনা বানু পারভীন ও ট্রাক চাপায় থ্রিহুইলার (সিএনজি) চালক তুহিন আহম্মেদ মনা মারা গেছেন। সোমবার (১৬ অক্টোবর) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাসনা বানু পারভীন (৪৭) নামের এক শিক্ষক । তিনি তুলশিপুর গ্রামের বাসিন্দা ও মনিগ্রাম টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের কম্পিউটার পদর্শক আবদুল মান্নানের স্ত্রী। হাসনা বানু পারভীনও একই শিক্ষা প্রতিষ্ঠানে বাংলা বিভাগের  প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন।
আবদুল মান্নান বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনএসআই পরীক্ষায়  ডেঙগু শনাক্ত হওয়ার পর রোববার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন সোমবার সকাল সাড়ে ৭টায়  চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এর আগে তুহিন আহম্মেদ মনা (২৭) নামে থ্রিহুইলার (সিএনজি) চালক মারা গেছে । রোববার (১৬ অক্টোম্বর) দিবাগত রাত ৩টার দিকে বাঘা-লালপুর মহাসড়কের বাঘা পৌরসভার বানিয়াপাড়া জামে মসজিদ সংলূগ্ন এলাকায় ট্রাক চাপায় মারা যান তুহিন আহম্মেদ মনা ।  সে উপজেলার বাজুবাঘা ইউনিয়নের আহমোদপুর গ্রামের চমক আহম্মেদের ছেলে।
ওই গ্রামের সোহেল সরকার জানান, রোববার (১৬ অক্টোম্বর) দিবাগত রাত ৩টার দিকে বাড়ি থেকে বের হয়ে ঈশ্বরদীতে গ্যাস আনতে যাচ্ছিল।  পথিমধ্যে বাঘা  বাঘা পৌর এলাকার বানিয়াপাড়া জামে মসজিদের কাছে স্তুপ করে রাখা মাটিতে থ্রিহুইলার (সিএনজি) ধাক্কা লেগে উল্টে পড়ে যায়। এ সময় পেছন থেকে আসা দ্রুতগতির একটি ট্রাকে চাপা পড়ে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্য্র নেওয়ার পর কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাঘা থানার ওসি খায়রুল ইসলাম বলেন, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ পারিবারের কাছে হস্তান্তর করা হয়। এব্যাপারে একটি ইউডি মামলা করা হয়েছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

বাঘায় ডেঙুতে কলেজ শিক্ষক ও ট্রাকচাপায় থ্রিহুইলার চালকের মৃত্যু

আপডেট টাইম : ০৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :