ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বাঘায় ডিবির অভিযানঃ ২টি বিদেশী পিস্তলসহ নারী গ্রেফতার, স্বামী পলাতক

আব্দুল হামিদ মিঞাঃ

রাজশাহীর বাঘায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২টি অবৈধ বিদেশী পিস্তল, ৩টি ম্যাগাজিন ও ৭ রাউন্ড গুলিসহ এক নারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। এ সময় তার স্বামী কৌশলে পালিয়ে যায়। গ্রেফতারকৃতের নাম মোছা: রোজিনা খাতুন (৪৫)। তিনি বাঘা থানাধীন আলাইপুর নাপিতপাড়া গ্রামের বাসিন্দা। পলাতক স্বামীর নাম মো: রুবেল হোসেন (৪৮)।

জানা যায়,রাজশাহী জেলা ডিবির পুলিশ পরিদর্শক মোমিনুল হাসানের নেতৃত্বে এসআই স্বপন হোসেনের একটি দল গত শনিবার (১২ সেপ্টেম্বর) রাত আনুমানিক পৌঁছতে ৮ টার দিকে বাঘা এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন আলাইপুর নাপিতপাড়ায় রোজিনা খাতুনের বাড়িতে অবৈধ অস্ত্র মজুদ আছে। এরপর রাত ৮:০০ টায় বাড়িটি ঘেরাও করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টার সময় রোজিনার শয়নকক্ষের খাটের নিচ থেকে একটি সাদা শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় অবৈধ বিদেশী পিস্তল: ২টি, ম্যাগাজিন: ৩টি ,গুলি: ৭ রাউন্ড উদ্ধার করা হয়। পলাতক রুবেল হোসেন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

গ্রেফতারকৃত রোজিনা খাতুনের বিরুদ্ধে বাঘা থানায় ১টি মামলা রয়েছে। অন্যদিকে পলাতক রুবেল হোসেনের বিরুদ্ধে রাজশাহীর বিভিন্ন থানায় ১৩টি, নরসিংদীতে ১টি এবং কুষ্টিয়ায় ১টি সহ মোট ১৫টি মামলা রয়েছে। এ ঘটনায় বাঘা থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯এ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।

ডিবি পুলিশ পরিদর্শক মোমিনুল হাসান জানান, “এলাকায় অস্ত্রের মাধ্যমে কোনো ধরনের অপরাধী কর্মকা- বরদাস্ত করা হবে না। পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।” স্থানীয়দের ধারণা, দীর্ঘদিন ধরে এই চক্রটি এলাকায় মাদক ও চোরাচালানের সাথে জড়িত ছিল।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

বাঘায় ডিবির অভিযানঃ ২টি বিদেশী পিস্তলসহ নারী গ্রেফতার, স্বামী পলাতক

আপডেট টাইম : ০৮:১৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :