ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাঘায় ডিজিটাল স্বাক্ষরতা ও নিরাপত্তা প্রশিক্ষণার্থীদের সনদপত্র প্রদান

আব্দুল হামিদ মিঞা:

রাজশাহীর বাঘায় ডিজিটাল স্বাক্ষরতা, ডিজিটাল নিরাপত্তা ও ডিজিটাল সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণপ্রাপ্ত ৫০ জন সুবিধাবঞ্চিত (প্রতিবন্ধী) প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র, পেনড্রাইভ ও ব্যাগসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।

রোববার (২৯ মার্চ ২০২৬) উপজেলা সম্মেলন কক্ষে বেসরকারি এনজিও সমতা নারী কল্যাণ সংস্থা (এসএসকেএস) এ আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী পরিচালক নজরুল ইসলাম।

এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা, প্রতিবন্ধী সেবা ও সহায়তা কেন্দ্রের কর্মকর্তা মনসুর আলী এবং বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা।

বক্তারা বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতা যদি প্রশিক্ষণার্থীরা কাজে লাগাতে পারেন, তাহলে তা শুধু তাদের ব্যক্তিগত উন্নয়নই নয়, সমাজ ও দেশের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এশিয়ান টিভির বাঘা প্রতিনিধি ও বাঘা প্রেস ক্লাবের সদস্য মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য ও আজকের পত্রিকার বাঘা প্রতিনিধি গোলাম তোফাজ্জল কবীর মিলনসহ প্রশিক্ষণার্থীরা।

প্রশিক্ষণার্থী আসিফ ইকবাল জানান, এ প্রশিক্ষণ তার আয়-রোজগারের ক্ষেত্রে সহায়ক হবে।

আয়োজকরা জানান, প্রশিক্ষণের মাধ্যমে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে দক্ষ করে তোলার চেষ্টা করা হয়েছে। নির্বাহী পরিচালক নজরুল ইসলাম বলেন, সিবিএম গ্লোবাল ডিজএ্যাবিলিটি ইনক্লুশন ও সিবিএম সুইজারল্যান্ডের অর্থায়নে এবং সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি)-এর বাস্তবায়নে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন

error: Content is protected !!

বাঘায় ডিজিটাল স্বাক্ষরতা ও নিরাপত্তা প্রশিক্ষণার্থীদের সনদপত্র প্রদান

আপডেট টাইম : ০৬:০২ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :