ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাঘায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালো যুবক

আব্দুল হামিদ মিঞাঃ

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরির উদ্দেশ্যে খুঁটিতে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বিদ্যুৎস্পৃষ্টের পর সারারাত খুঁটিতে ঝুলন্ত অবস্থায় ছিল তার মরদেহ। নিহতের নাম মামুন প্রামাণিক, (৩৫)। তিনি আড়ানী পৌর এলাকার গোচর মহল্লার বাসিন্দা মৃত ভাদু প্রামাণিকের ছেলে।

স্থানীয়রা জানান, গত (বৃহস্পতিবার ১৮ জুন) দিবাগত রাতে আড়ানী পৌরসভার হামিদকুড়া মাঠে থাকা একটি বিদ্যুতের খুঁটিতে ট্রান্সফরমার চুরির উদ্দেশ্যে ওঠেন মামুন। প্রথমে একটি খুঁটির তার কাটার পর পাশের খুঁটিতে থাকা ট্রান্সফরমারের লাইনে হাত দিতেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। কাজের সময় গামছা দিয়ে নিজেকে খুঁটির সঙ্গে বেঁধে রাখায় মৃত্যুর পরও তিনি খুঁটিতেই ঝুলে ছিলেন।

শুক্রবার (১৯ জুন) সকালে বেগুন তুলতে মাঠে গিয়ে স্থানীয় বাসিন্দা মহসীন আলী খুঁটিতে মরদেহ ঝুলতে দেখে লোকজনকে খবর দেন। পরে বাঘা ফায়ার সার্ভিস এর দল ঘটনাস্থলে পৌঁছে -পুলিশ ও পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের উপস্থিতিতে মরদেহ উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে একটি বাঁশ, লোহার রড ও কাটা বিদ্যুতিক তার উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে তার কাটার সময়ই দুর্ঘটনা ঘটে।

নিহতের ভগ্নিপতি সোহরাব হোসেন বলেন, মামুন দীর্ঘদিন ধরে মাদকের নেশা ও চুরির সঙ্গে জড়িত ছিলেন। এ ঘটনায় আমাদের পরিবারের কোনো দাবি নেই।

নিহতের স্ত্রী শাহানাজ বেগম জানান, তিনি ঈশ্বরদী ইপিজেডে চাকরি করেন। স্বামীর বেপরোয়া জীবনযাপনের কারণে তিনি ১৪ বছরের মেয়ে ও ১২ বছরের ছেলেকে নিয়ে বাবার বাড়ি বাঘায় থাকেন। বৃহস্পতিবার সকালে মামুন কাজের কথা বলে তার কাছ থেকে এক হাজার টাকা নেন। বিকেলে ফোনে জানান শরীর খারাপ বলে আড়ানীতে আছেন। এরপর আর যোগাযোগ হয়নি। বাঘা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ রফিকুল ইসলাম চৌধুরী বলেন,খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করি।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি -২ এর বাঘা জোনাল অফিসের ডিজিএম মনিরুল ইসলাম জানান, ট্রান্সফরমার চুরি শুধু অপরাধই না, এটা জীবন-মৃত্যুর ঝুঁকি। হাজার ভোল্টের লাইনে হাত দিলে বাঁচার সুযোগ নেই। চুরি ঠেকাতে জনগণকে সচেতন হওয়ার আহ্বান সহ চুরির সাথে জড়িতদের সনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

বাঘা থানার ওসি সেরাজুল হক বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

‘সবার আগে দেশ নয়, এখন সবার আগে বিএনপি’: আব্দুস সাত্তার এমপি

error: Content is protected !!

বাঘায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালো যুবক

আপডেট টাইম : ০৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :