ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাঘায় ট্রাকে আগুন দেয়ার ঘটনায় চালক দগ্ধ

বাঘায় চলন্ত ট্রাকে দুর্বৃত্তের বিষ্ফোরক দ্রব্য নিক্ষেপে চালক মানিক দাস (৪০) আহত সহ ট্রাকের ক্ষতি হয়েছে । চালককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় বাঘা-চারঘাট মহাসড়কের উপজেলা প্রাণীসম্পদ অফিস সংলগ্ন ছাতারী এলাকায়।

পুলিশের ধারনা বিষ্ফোরক দ্রব্য পেট্রোল বোমা কিংবা ককটেল হতে পারে ।

জানা যায়, চাল বহনকারি ট্রাকটি নওগাঁ থেকে বাঘা-চারঘাট মহাসড়ক দিয়ে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। উপজেলার ছাতারী প্রাণীসম্পদ অফিস সংলগ্ন এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা ট্রাক লক্ষ্য করে বিষ্ফোরক দ্রব্য ছুঁড়ে মারে। এসময় ট্রাকের সামনের অংশ পুড়ে যায় ও চালক মানিক দাস আহত হয়।চালক মানিক দাস মাগুরা সদরের পটুয়া গ্রামের মৃত গুরুপদ দাসের ছেলে। তবে ট্রাকের হেলপার শ্যাম দাসের ক্ষতি হয়নি।

ট্রাকের হেলপার শ্যাম দাস বলেন, ট্রাকটি ঘটনাস্থলে পৌঁছলে বিষ্ফোরক দ্রব্য নিক্ষেপ করে পালিয়ে যায় র্দুবৃত্তরা। এতে সামনের অংশ পুড়ে যায় ও চালকের শরীর ঝলসে যায়। আমার চিৎকারের স্থানীয়রা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টাকরে।

বাঘা সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মিজানুর রহমান জানান, চালক আহত সহ ট্রাকটির সামনের অংশ ও অতিরিক্ত চাকা পুড়ে গেছে এবং ইঞ্জিনের ক্ষতি হয়েছে।খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রন করেছেন।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পৌঁছার আগেই দুর্বৃত্তেররা পালিয়ে গেছে। বিষ্ফোরক দ্রব্য পেট্রোল বোমা অথবা ককটেল হতে পারে। বিষয়টি তদন্ত করে দুর্বৃত্তদের আইনের আওতায় নেওয়ার চেষ্টা চলছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দেশ গড়ার সংগ্রামে ধর্ম নয়, নাগরিক পরিচয়ই হবে মুখ্য: প্রধানমন্ত্রী

error: Content is protected !!

বাঘায় ট্রাকে আগুন দেয়ার ঘটনায় চালক দগ্ধ

আপডেট টাইম : ০৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :