ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বাঘায় জিপিএ-৫ প্রাপ্ত ১৩৮ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশন

আব্দুল হামিদ মিঞা:

রাজশাহীর বাঘায় এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫ প্রাপ্ত ১৩৮ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে হাজী আব্দুস সাত্তার প্রামানিক ফাউন্ডেশন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বাঘা উপজেলা পরিষদ মিলনায়তনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

হাজী আব্দুস সাত্তার প্রামানিক ফাউন্ডেশন, শলুয়া, চারঘাটের আয়োজনে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ।

বক্তব্যকালে এমপি আবু সাইদ চাঁদ বলেন, “মেধাবী শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ। তাদের উৎসাহিত করতে হবে। লেখাপড়ার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। সরকার শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘা উপজেলা নির্বাহী অফিসার তকী ফয়সাল তালুকদার। স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল হাসান অলিভ। তিনি বলেন, শিক্ষার্থীদের আগ্রহী করে তুলতে বিশেষ এই আয়োজন করা হয়েছে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাঘা থানার ওসি সেরাজুল হক, বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, আড়ানী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ বিল্টু, অধ্যক্ষ জহুরুল ইসলাম এবং জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ফাতেমা রওনক ও লিখন আহমেদ।

বক্তারা বলেন, এ ধরনের সংবর্ধনা শিক্ষার্থীদের পড়াশোনায় আরও আগ্রহী করে তুলবে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু জাফর। এ সময় বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে জিপিএ-৫ প্রাপ্ত ১৩৮ জন শিক্ষার্থীকে সম্মাননা সনদ ও নগদ অর্থ প্রদান করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাঘায় জিপিএ-৫ প্রাপ্ত ১৩৮ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশন

error: Content is protected !!

বাঘায় জিপিএ-৫ প্রাপ্ত ১৩৮ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশন

আপডেট টাইম : এক ঘন্টা আগে
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :