ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাঘায় ছাত্রদল নেতা শামীম সরকারের উপহারের বই পেলেন দশম শ্রেণীর দুই শিক্ষার্থী

আব্দুল হামিদ মিঞা:

রাজশাহীর বাঘায় আর্থিকভাবে অসচ্ছল দশম শ্রেণির দুই শিক্ষার্থীকে বই দিয়ে পাশে দাঁড়িয়েছেন রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এস.এম. সালাউদ্দিন আহমেদ শামীম সরকার। দুই শিক্ষার্থী হলেন মনিগ্রাম উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী প্রিতম সরকার ও রুদ্র সরকার।

সোমবার (২৭ এপ্রিল) বিকাল ৪টার দিকে ওই শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে তাদের হাতে বই তুলে দেন শামীম সরকার। বই পেয়ে আনন্দের সাথে কৃতজ্ঞতা প্রকাশ করেন শিক্ষার্থীরা।

প্রিতম সরকার বলেন, বইয়ের খুব প্রয়োজন হলেও আর্থিক সংকটে বই কিনতে পারছিলাম না। এমন সময় পাশে দাঁড়িয়ে বই দিয়ে সহায়তা করলেন শামীম ভাই। তারা বলেন, তিনি যেন অসচ্ছলদের পাশে থাকতে পারেন—এ জন্য দোয়া ও শুভকামনা রইলো।

শামীম সরকার বলেন, প্রয়োজনে আমার কাছে কেউ এলে সহায়তা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তিনি বলেন, বিপদে মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত রাজনীতি। প্রয়োজনে আমি নিজে কষ্ট করি, কম খাই, নিজের স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে অন্যের স্বপ্ন পূরণে চেষ্টা করি।

ছাত্ররা যখনই ব্যক্তিগত কিংবা সংগঠনের বিষয়ে সহযোগিতার জন্য আসে, আমি সমাধানের চেষ্টা করি—যাতে তারা অনুপ্রাণিত হয় ও সাহস পায়। শুধু ছাত্রই নয়, অসহায়দের জন্য কিছু করার চেষ্টা অব্যাহত থাকবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নিয়োগ দেবে রেড ক্রিসেন্ট সোসাইটি, এইচএসসি পাসেই আবেদন

error: Content is protected !!

বাঘায় ছাত্রদল নেতা শামীম সরকারের উপহারের বই পেলেন দশম শ্রেণীর দুই শিক্ষার্থী

আপডেট টাইম : ০৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :