ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাঘায় ছাগলে ঘাস খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটে নারিসহ ২জন আহত

আব্দুল হামিদ মিঞাঃ

রাজশাহীর বাঘা উপজেলার কিশোরপুর গ্রামে ছাগলে ঘাস খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক যুবকসহ দুইজন আহত হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর পরিবার।

অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (৩০ মার্চ ২০২৬) সকাল আনুমানিক ১১টার দিকে কিশোরপুর গ্রামের একটি ঘাসের জমিতে ছাগল প্রবেশকে কেন্দ্র করে প্রতিবেশীদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে অভিযুক্তরা একটি ছাগল ধরে নিজেদের বাড়িতে নিয়ে যায়। ভুক্তভোগী পরিবারের লোক ছাগল ফেরত আনতে গেলে গৃহবধু আসাদুন্নাহারকে মারধর করে। পরে তার ছেলে আল আমিন ঘটনাস্থলে গেলে তাকেও লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে ি আঘাত করা হয়। এতে মাথায় ও নাকে লেগে রক্তাত্ত জখম হয়। এ সময় তার কাছ থেকে নগদ ৪,৮০০ টাকা ছিনিয়ে নেওয়ারও অভিযোগ করা হয়েছে ।

স্থানীয়দের সহায়তায় আহত আল আমিনকে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসকরা তার নাকে সেলাই ও মাথায় ব্যান্ডেজ করে চিকিৎসা প্রদান করেন।

এ ঘটনায় সোনিয়া খাতুন বাদি হয়ে ঘটনায় জড়িত মিলন নামে একজনকে প্রধান করে ৪জনের বিরুদ্ধে বাঘা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন । অভিযুক্তদের বক্তব্য নেওয়ার চেষ্টা করেও পাওয়া যায়নি।

বাদি ও বিবাদিরা একই গ্রামের বাসিন্দা। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অফিসার ইনচাজৃ (ওসি) সেরাজুল হক জানান,অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আলমডাঙ্গায় ৫০ হতদরিদ্র ও প্রতিবন্ধী পরিবার পেল নতুন ঘর

error: Content is protected !!

বাঘায় ছাগলে ঘাস খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটে নারিসহ ২জন আহত

আপডেট টাইম : ০৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :