ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বাঘায় চুরি যাওয়া স্বর্ণসহ চোর গ্রেফতার, ২টি স্বর্ণের বালা উদ্ধার

আব্দুল হামিদ মিঞা:

রাজশাহীর বাঘায় দিনদুপুরে বাসাবাড়িতে চুরির ঘটনায় চোরাই স্বর্ণালংকারসহ একজনকে গ্রেফতার করেছে বাঘা থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে দুটি স্বর্ণের বালা উদ্ধার করা হয়।

গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাঘা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই মহিদুল ইসলাম ও এসআই রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে নাটোর জেলার লালপুর থানার বেরিলাবাড়ি রামপাড়া গ্রাম থেকে আকবর আলীর ছেলে সাগর আলী (২৫)কে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে তার দেওয়া স্বীকারোক্তি ও দেখানো মতে চুরি যাওয়া দুটি স্বর্ণের বালা উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বাঘা থানার বানিয়াপাড়া এলাকার মতিউর রহমান ও তার পরিবারের সদস্যরা বাইরে থাকার সুযোগে অজ্ঞাত চোরেরা ঘরে প্রবেশ করে চারটি স্বর্ণের হাতের বালা, একটি মোবাইল ফোন ও নগদ টাকা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী মতিউর রহমান বাদী হয়ে বাঘা থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং- ০৪(৯)২৬, ধারা- ৪৫৪/৩৮০/৩৪।

এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ বলেন, গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি বলেন, “তথ্য-প্রযুক্তির সহায়তায় আমরা আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। বাকি মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাজাপুরে ব্যারিস্টার মঈন ফিরোজীর উদ্যোগে বিনামূল্যে বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং শুরু

error: Content is protected !!

বাঘায় চুরি যাওয়া স্বর্ণসহ চোর গ্রেফতার, ২টি স্বর্ণের বালা উদ্ধার

আপডেট টাইম : ৩ ঘন্টা আগে
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :