ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাঘায় চিকিৎসা সহায়তার টাকার চেক নিয়ে বাড়ি ফেরা হলোনা রাজিয়ার

রাজশাহীর বাঘায় সরকারি সহয়াতার ৫০ হাজার টাকার চেক নিতে এসে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাজিয়া বেগম(৬১) নামে এক নারী মারা গেছেন। মঙ্গলবার (০২-০৪-২০২৪) বিকেল ৪টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে তিনি মারা যান। রাজিয়া বেগম উপজেলার বাউসা ইউনিয়নের ধনদহ গ্রামের জয়েন উদ্দীনের স্ত্রী ও ৫ সন্তানের জননী।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রাজিয়া বেগমের ছোট ছেলে দিলদার আলী দুলু জানান,তার মা প্রায় আড়াই বছর ধরে প্যারালাইসড রোগে আক্রান্ত ছিলেন। এর মাঝে ক্যানসারও ধরা পড়েছে তার। চিকিৎসা সহায়তার টাকার জন্য উপজেলা সমাজসেবা দপ্তরে আবেদন করেছিলেন। মঙ্গলবার সহায়তার টাকার চেক নেওয়ার জন্য উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আসেন তার মা।এ সময় চেক হাতে পাওয়ার আগেই ঘটনাস্থলে অসুস্থ হয়ে পড়েন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়ার পর সেখানকার চিকিৎসক রাকিব আহমেদ মৃত ঘোষনা করেন।

জানা যায়,অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত, অসুস্থ রোগী, শিক্ষা প্রতিষ্ঠানে অর্থ সহায়তাসহ সুবিধা ভোগীদের চাল, ঢেউ টিন, প্রতিবন্ধীদের ট্রাইসাইকেল, জেলেদের গরু, পাট চাষীকে বীজ ও সার বিতরণের আগে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বাঘা-চারঘাটের (রাজশাহী-৬) এমপি শাহরিয়ার আলম বক্তব্য দিচ্ছিলেন। এসময় ওই নারী অসুস্থ হয়ে ঘটনাস্থলে মারা যান। অমরপুর-ধনদহ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ধনদহ গ্রামের বাসিন্দা মোঃ আলম হোসেন জানান, রাত সাড়ে ৯টায় জানাযার নামাজ শেষে এলাকার গোরস্থানে দাফন করা হয়ছে।

বাঘা থানার পরিদর্শক(তদন্ত) মোঃ সোহেব খান বলেন, মৃত্যুর বিষয়টিপরে জেনেছেন । অনাকাঙ্খিত মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ ও সমবেদনা জানিয়ে উপজেলা নির্বাহি অফিসার তরিকুল ইসলাম বলেন, অসুস্থ ১০ জন রোগীকে ৫০ হাজার করে টাকা দেওয়ার তালিকায় ছিলেন রাজিয়া বেগম।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

বাঘায় চিকিৎসা সহায়তার টাকার চেক নিয়ে বাড়ি ফেরা হলোনা রাজিয়ার

আপডেট টাইম : ১১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :