ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাঘায় গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগে স্বামীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের

আব্দুল হামিদ মিঞাঃ

রাজশাহীর বাঘায় স্ত্রীকে ডিজেল দিয়ে পুড়িয়ে হত্যার অভিযোগে স্বামীসহ ৩জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (০২-১১-২০২৫) রাতে নিহত অনন্যা ওরফে মুন্নি (২৫)’র সহোদর ভাই মোঃ মিঠু বাদি হয়ে নিহত গৃহবধুর স্বামী সবুজ আলী ওরফে সুরুজ (৩৫)সহ তার পিতা সহিদুল মাঝি, মাতা হাজেরা বেগমকে আসামী করে মামলাটি দায়ের করেছেন। আসামীরা সকলেই বাঘা পৌরসভার চক নারায়নপুর মিস্ত্রী পাড়া গ্রামের বাসিন্দা।

শনিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ওই গৃহবধূর মৃত্যু হয় । ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। রোববার বাদ আসর বাঘা কেন্দ্রীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

নিহত মুন্নির বাবার বাড়ি বাঘা পৌরসভার মিলিক বাঘা গ্রামে। তার বাবা-মা কাজের সুবাদে ঢাকার কোনাবাড়ী এলাকায় থাকেন।
জানা যায়,১০ বছর আগে সুরুজ উদ্দিন ও মুন্নির মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে তারা পরিবারের অমতে বিয়ে করেন। এ দম্পতির দুটি সন্তান রয়েছে। সুরুজ মাদকাসক্ত। বিয়ের পর থেকে সে বিভিন্ন সময় নেশার টাকা ও যৌতুকের দাবিতে মুন্নিকে নির্যাতন করতেন। গত শুক্রবার সকালে মুন্নি তাঁর মাকে ফোন করে নির্যাতনের বিষয়টি জানান। তাঁকে নিয়ে যেতে বলে।
শনিবার সকালে শ্বশুর সহিদুল মাঝি ফোন করে জানান মুন্নি নিজের শরীরে ডিজেল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে। খবর শুনে মুন্নির বাবা-মা ঢাকা থেকে রাজশাহী মেডিকেলে ছুটে আসেন। সন্ধ্যায় মুন্নি মারা যায়।

মুন্নির মা মনোয়ারা বেগমের অভিযোগ, সুরুজ মাদকাসক্ত। এ নিয়ে সংসারে অশান্তি লেগেই থাকত। সুরুজ তাঁর মেয়েকে পুড়িয়ে হত্যা করে পালিয়েছে। এখন তাঁর পরিবারের লোকজন আত্মহত্যার নাটক সাজানোর চেষ্টা করছে।
পুরুজের মা হাজেরা বেগমের দাবি, ভোরে চিৎকার শুনে দরজা খুলে বের হন। দেখেন মুন্নি কলপারে পড়ে আছে। সুরুজ তার শরীরে পানি ঢালছিল। এ সময় সুরুজ জানায়, রাতে তাদের মধ্যে ঝগড়া হয়েছে। অভিমান করে মুন্নি নিজের শরীরে ডিজেলে ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে।

প্রতিবেশী আজিজুল হক ও সান্টু জানান, বাঁচাও বাঁচাও চিৎকার শুনে তারা ওই বাড়িতে যান। বাড়ির গেট বন্ধ ছিল। ধাক্কা দিলে বাড়ির লোকজন দরজা খুলে দিলে দেখেন আগুনে ঝলসানো মুন্নি পড়ে আছে। দ্রুত তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক তাঁকে রাজশাহী মেডিকেলে স্থানান্তর করেন।

মুন্নির বড় ভাই মিঠু জানান, সুরুজই তাঁর বোনকে হত্যা করেছে। ঘটনার পর ভয়ে পালিয়েছে। তিনি বাঘা থানায় জিডি করেছেন। পরে হত্যা মামলা করবেন। বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফম আছাদুজ্জামান জানান, অভিযোগের প্রেক্ষিতে নারি ওশিশু নির্যাতন আইনে মামলা রজু করা হযেছে। আসামী গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

চুয়াডাঙ্গায় সারের ৪৫ ডিলারের মধ্যে ৪২ জনই দলীয় লোক, অভিযোগ দুই এমপির

error: Content is protected !!

বাঘায় গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগে স্বামীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের

আপডেট টাইম : ০৫:০৩ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :