ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাঘায় কাফনের কাপড় চুরি করতে মরদেহ উত্তোলন!

রাজশাহীর বাঘায় মরদেহ দাফনের একদিন পর শনিবার(২০-০১-২০২৪) সকালে বাঁশঝাড়ে পাওয়া গেলো মরদেহ। মৃত নারীর নাম সুকোদা বেওয়া (৯০)। বৃহস্পতিবার দুপুরে তাকে দাফন করা হয়েছিল। সে আড়ানী চকরপাড়া গ্রামের মৃত ছলেমান হোসেনের স্ত্রী। তিন বছর আগে তার স্বামী মারা গেছে। ছেলেরাই তাকে দেখাশুনা করতেন। কাফনের কাপড় চুরি করতে কবর থেকে মরদেহ উত্তোলন করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে।

শুক্রবার (১৯-০১-২০২৪) দিবাগত রাতের কোন এক সময়ে কবর থেকে মৃত দেহ উত্তোলন করা হয়। উপজেলার আড়ানী পৌরসভার চকরপাড়া কবরস্থানে এই ঘটনা ঘটেছে।

সুকোদা বেওয়ার মেঝ ছেলে জমির উদ্দিন জানান, শনিবার ফজর নামাজ শেষে মায়ের কবরে গিয়ে দেখেন,কবরস্থান ঘেরাবাঁশের চেগার খোলা ও মাটি খোড়া। স্থানীয়দের নিয়ে কবর থেকে প্রায় ৩০০ মিটার উত্তর দিকে বাঁশের ঝাড়ের মধ্যে মৃতদেহ পড়ে থাকতে দেখেন। সেখানে দেখেন, যে কাপড় দিয়ে কবরে দাফন করা হয়েছিল, শরীরে কাফনের সেই কাপড় নেই।

তার ভাষ্য, ৫ টুকরো কাফনের মধ্যে বড় দুই টুকরো চুরি করে নিয়ে গেছে। পরে বাজার থেকে কাফন কিনে ওই কবরে পুনরায় দাফন করা হয়েছে। কারা এ ধরনের কাজ করতে পারে তা নিয়ে এলাকায় চলছে বিস্তর আলোচনা সমালোচনা।

আড়ানী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও চকরপাড়া গ্রামের লিটন হোসেন বলেন,বিষয়টি জানার পর, কবরস্থানে গিয়ে দেখেন লাশ উঠানো এবং তার দাফন করা পুরো কাপড় শরীরে ছিল না। এলাকার লোকজনের বরাদ দিয়ে তিনি জানান, কুসংস্কারপন্থী যাদুকরী কিংবা নেশা খোররা এ ধরনের কাজ করতে পারে বলে ধারনা করেছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

বাঘায় কাফনের কাপড় চুরি করতে মরদেহ উত্তোলন!

আপডেট টাইম : ০৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪
আব্দুল হামিদ মিঞা, বাঘা, (রাজশাহী) প্রতিনিধি :