ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাঘায় কমিউনিটি ক্লিনিকের তালা ভেঙ্গে ঔষধসহ আসবাব পত্র চুরি

আব্দুল হামিদ মিঞাঃ

রাজশাহীর বাঘায় উপজেলার জোতরাঘব গ্রামে অবস্থিত কমিউনিটি ক্লিনিকের তালা ভেঙে চুরি ঘটনা ঘটেছে। শনিবার (১২-০৭-২০২৫) দিবাগত রাতের কোন এক সময়ে চুরির ঘটনা ঘটে। রোববার (১৩-০৭-২০২৫) সকাল ৮.৫০ মিনিটে ক্লিনিকে উপস্থিত হয়ে চুরির ঘটনা জানেন সেখানকার কর্তব্যরত অফিসার আবুল হোসেন।

তিনি জানান,চোরেরা কমিউনিটি ক্লিনিকের মেইল দরজার তালা ভেঙে ভিতরে প্রবেশ করে ওজন মাপা মেশিন ১টি, বিপি মেশিন ২টি, ডায়াবেটিস গ্লুকোমিটার ১টি, ঔষধ ১ বক্স (ইনটেক), ইন্টারনেট রাউটার ১টি, ক্যালকুলেটর ১টি, কাঁচি সেট-১টি চুরি করে নেয়।এছাড়াও দুইটি আলমারির তালা ভেঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র এলোমেলো করে রেখে যায় । প্রতিষ্ঠানটির সভাপতিসহ স্থানীয়রা সেখানে গিয়ে চুরির বিষয়টি দেখেন ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, চুরির ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। এছাড়াও সহকারী স্বাস্থ্য পরিদর্শক জালাল উদ্দিন সরজমিনে গিয়ে পরিদর্শন করেছেন।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.ফ.ম আছাদুজ্জামান বলেন, চুরির রহস্য উদঘটন করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবেন।

উল্লেখ্য,২০১৮ সালের ৩আগষ্ট দিবাগত রাতে ওই ক্লিনিকের তালা ভেঙ্গে দেড় লক্ষ টাকার ঔষধসহ বিশ হাজার টাকার আসবাব পত্র চুরির ঘটনা ঘটেছিল। ওই সময় অভিযোগ দায়েরের পর চকএনায়েত গ্রামের দুইজনকে আটক করেছিল পুলিশ। দান করা সম্পত্তিতে ক্লিনিক স্থাপনের বিশ বছর পর তারা সম্পত্তির ওয়ারিশ দাবি করে তালা ঝুলিয়েছিল। এ অভিযোগে তাদের আটক করেছিল পুলিশ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়াকে ফলো-অন করিয়ে চালকের আসনে দক্ষিণ আফ্রিকা

error: Content is protected !!

বাঘায় কমিউনিটি ক্লিনিকের তালা ভেঙ্গে ঔষধসহ আসবাব পত্র চুরি

আপডেট টাইম : ০৭:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :