ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাঘায় এক প্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষা নিয়ে ৪০ জন পরীক্ষার্থীর ৩৯জনই দুঃচিন্তায়

আব্দুল হামিদ মিঞাঃ

আর ৭দিন পর একযোগে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা| প্রস্তুতি নিয়েও রাজশাহীর বাঘা উপজেলার কেশবপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের ৩৯ জন পরীক্ষার্থী পরীক্ষা নিয়ে দুঃচিন্তায় পড়েছেন| এবারের পরীক্ষায় এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৪০ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা থাকলেও একজন পরীক্ষার্থী বাদে ৩৯জনই পরীক্ষা দেওয়া নিয়ে দুঃচিন্তায় রয়েছেন| যাদের রেজিষ্ট্রেশন ও ফরমফিলাপ কোনটাই হয়নি| প্রতিষ্ঠানটির শিক্ষক ও পরীক্ষার্থীরা প্রতিষ্ঠান প্রধানের দায়িত্ব অবহেলাকে দায়ী করছেন| প্রতিষ্ঠান প্রধানের ভাষ্য,তাদের পরীক্ষা দিতে কোন সমস্যা হবেনা|

শিক্ষা বোর্ড ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার কেশবপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে থেকে মোট ৪০ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা| কিন্তু এদের মধ্যে একজনমাত্র পরীক্ষার্থীর ফরম পুরণ হয়েছে| ৩৯ জন পরীক্ষার্থীর ফরম ফিলাপ করা হয়নি| এসব পরীক্ষার্থীর মধ্যে আবার ৩৪ জনের নবম শ্রেণিতে রেজিস্ট্রেশনও সম্পন্ন করেনি কলেজ কর্তৃপক্ষ| পরীক্ষার্থী- আব্দুর রাজ্জাক,আব্দুল্লাহ,সোনিয়া,খাদিজা ও ইতি খাতুন জানান, নিয়মমাফিক টাকা জমা দিয়েও তারাসহ ৩৯ জন পরীক্ষার্থীর ফরম পূরণ হয়নি|

বুধবার (১৩ এপ্রিল) পর্যন্ত রাজশাহী শিক্ষা বোর্ডে তদবির করেও নবম শ্রেণির নিবন্ধন এবং পরীক্ষার্থীদের ফরম পূরণ হয়নি বলে জানা গেছে|
অফিস সহকারীর উপর দায়ভার চাপিয়ে দিয়ে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ কামারুজ্জামান বলেন, এসব বিষয়ে অফিস সহকারীকে দায়িত্ব দেওয়া ছিল| পরীক্ষার্থীরা ফরম পূরণ থেকে কিভাবে বাদ পড়লো বুঝতে পারিনি| কলেজ পরিদর্শক এবং চেয়ারম্যান স্যারের সঙ্গে কথা বলেছি| তার দাবি “রেজিস্ট্রশন হয়ে গেছে, আগামীকাল বৃহসপতিবার ফরম পুরণ হয়ে যাবে|”

রাজশাহী শিক্ষা বোর্ডের স্কুল পরিদর্শক শামীম হাসান বলেন, গত সোমবার অধ্যক্ষ এসেছিলেন, কিন্তু হার্ড কপি নিয়ে আসেননি| অধ্যক্ষ এখন চেয়ারম্যান স্যারের সঙ্গে আলোচনা করে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করবেন|

এ বিষয়ে কেশবপুর স্কুল ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার বলেন, খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে|

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভারতে বিক্ষোভে ‘গোদি মিডিয়ার’ সাংবাদিকেরা কেন তোপের মুখে

error: Content is protected !!

বাঘায় এক প্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষা নিয়ে ৪০ জন পরীক্ষার্থীর ৩৯জনই দুঃচিন্তায়

আপডেট টাইম : ০৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :