ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাঘা উপজেলা ভাইস চেয়ারম্যান (নারী) পদে উপ-নির্বাচন

বাঘায় উপ নির্বাচনে ভোটকেন্দ্র ভোটারশূন্য!

সকাল আটটা। আমোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আড়ানী ইউনিয়নের  বেড়েরবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ছিল না নারী ও পুরুষ ভোটারদের কোন লাইন। কিন্তু উপজেলার আরও কয়েকটি ইউনিয়নের  ভোটকেন্দ্রে গিয়ে দেখা যায়, এমন চিত্র। কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি ছিল না বললেই চলে।
ভোটারা বলেন, সকাল সাড়ে আটটার  দিকে ভোট দিতে এসে দেখেন কেন্দ্রে কোন  ভোটার নেই ।
সকাল সোয়া ১১টার দিকে বাউসা  হারুনুর অর রশিদ শাহ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায় লাইনে কোনো ভোটার নেই।
এতে কেন্দ্রে ভোটারশূন্য।
সকাল ১০টার দিকে আড়নী মনমোহনী উচ্চবিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়,  কয়েকজন ভোটারকে কেন্দ্রে  দিকে আসতে দেখা যায়।
উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে। সোমবার  ৫৯টি কেন্দ্রে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকাল ৪টা পর্যন্ত ।
তবে ভোটকেন্দ্রে দেখা মিলছে না ভোটারদের।
এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাতেমা খাতুন লতা (কলস) ও আওয়ামী লীগের সমর্থক রিনা খাতুন (ফুটবল)।
জানা যায়, সাতটি ইউনিয়ন ও দুটি পৌরসভা নিয়ে বাঘা উপজেলা পরিষদ গঠিত। ৫৯টি কেন্দ্রে ৫৯ প্রিজাইডিং অফিসার, ৪২০ সহকারী প্রিজাইডিং অফিসার, ৮৪০  পোলিং অফিসার, পুলিশ, আনসার সদস্য ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, র্যাব, বিজিবি কাজ করছেন। সকাল ১০টা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে বাঘা উপজেলা নির্বাচন অফিসার ফাতেমা খাতুন বলেন, এ নির্বাচন সুষ্ঠ ও সুন্দরভাবে চলছে। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনী মাঠে কঠোরভাবে কাজ করছেন।
মোট ভোটার সংখ্যা ১ লাখ ৬২ হাজার ৬৩৭। এর মধ্যে পুরুষ ভোটার ৮১ হাজার ৩৬২ এবং নারী ভোটার ৮১ হাজার ২৭৫ জন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পূজার ছুটিতে পাহাড়–ঝরনায় যেতে চান, খাগড়াছড়ির যেসব জায়গা হতে পারে গন্তব্য

error: Content is protected !!

বাঘা উপজেলা ভাইস চেয়ারম্যান (নারী) পদে উপ-নির্বাচন

বাঘায় উপ নির্বাচনে ভোটকেন্দ্র ভোটারশূন্য!

আপডেট টাইম : ১২:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :