ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কলেজ ছাত্রকে রড-হাতুড়ি দিয়ে পিটিয়ে জখমের অভিযোগ

বাঘায় ইউনিয়ন আ’লীগ নেতা জাহিদকে অবাঞ্চিত করে বিক্ষোভ-সমাবেশ

রাজশাহীর বাঘায়ফাহিম মোন্তাসির প্রান্ত (১৮) নামে এক কলেজ ছাত্রকে রড় ও হাতুড়ি দিয়ে পিটিয়ে জখমের অভিযোগে,উপজেলার বাউসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হোসেনকে অবাঞ্চিত ঘোষণা করে বিক্ষোভ- সমাবেশ করেছে ইউনিয়নটির স্থানীয় আওয়ামীলীগ নের্তৃবৃন্দ । রোববার (২১-০১-২০২৪) সন্ধ্যায় বাউসা ইউনিয়ন আওয়ামী লীগের নের্তৃবৃন্দ এই বিক্ষোভ সমাবেশ করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন, বাউসা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শফিকুর রহমান শফি। বক্তব্য রাখেন বাউসা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আলাউদ্দিন, ইউনুস আলী, শহিদুল ইসলাম বাবু, ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনিসুর রহমান পিংকু, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুল করিম, বাউসা ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইদুর রহমান ভূট্ট, বাউসা ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মহিনুল ইসলাম, বাউসা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মেম্বর শাকিম উদ্দিন প্রমুখ।

বাউসা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শফিকুর রহমান শফি জানান,ঘটনার মূল হোতা,বাউসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হোসেনকে দায়ী করেবিক্ষোভ সমাবেশ থেকে তাকে অবাঞ্চিত ঘোষণা করে হয়েছে। এতে স্থানীয় আওয়ামী লীগের প্রায় ৩শতাধিক নারী- পুরুষ অংশ নেয়।

জানা যায়, রোববার (২১ জানুয়ারি) সকাল ১০টার দিকে ফাহিম মোন্তাসির প্রান্ত বাউসা বাজারে সেলিম হোসেনের চায়ের স্টলে বসে ছিল। এ সময় বাউসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হোসেনের সহযোগিতায় কাজল হোসেন, রুবেল হোসেন, মারুফ হোসেনসহ ৮/৯ জনের একটি দল মুখে মাক্স পরা অবস্থায় রড় ও হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে চলে যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সে বাউসা কলেজ থেকে এবার এইচএসসি পাশ করেছে। ফাহিম মোন্তাসির প্রান্ত হাট বাউসা গ্রামের ইউসুফ আলীর ছেলে।

জাহিদ হোসেন বলেন, এ বিষয়ে আমার কিছুই জানা নেই। তবে লোকমুখে শুনেছি ফাহিম মোন্তাসির প্রান্ত নামে ছাত্রলীগের এক ছেলেকে কে বা কারা মেরেছে। তবে আমকে কি কারনে অবাঞ্চিত করে বিক্ষোভ করেছে বিষয়টি জানা নেই।

বাঘা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, মারপিটের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে জানান।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

কলেজ ছাত্রকে রড-হাতুড়ি দিয়ে পিটিয়ে জখমের অভিযোগ

বাঘায় ইউনিয়ন আ’লীগ নেতা জাহিদকে অবাঞ্চিত করে বিক্ষোভ-সমাবেশ

আপডেট টাইম : ০৯:১৩ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :