ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাঘায় অগ্নিকান্ডে ১০টি ঘর পুড়ে ২০ লক্ষ টাকার ক্ষতি

রাজশাহীর বাঘায় অগ্নিকান্ডে পাটের ঘরসহ ১০টি ঘর পুড়ে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে গড়গড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আশরাফপুর গ্রামের মজিবর রহমানের বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বাড়ির মালিক জানান, রান্না ঘরের চুলা থেকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে । স্থানীয়রাসহ বাঘা ও লালুপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করে।

জানা যায়, বৃহস্পতিবার দুপুরে চুলায় রান্না করা অবস্থায় বাড়ির বাইরে কাজে যায় মজিবর রহমানের স্ত্রী । সেখান থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। প্রথমে রান্না ঘরে পাশে ৩০০ মণ পাঠ রাখা একটি ঘরে আগুন লাগে। সেখান থেকে ছড়িয়ে পড়ে ১০টি ঘর পুড়ে যায়।

বাড়ির মালিকের দাবি,ঘরে রাখা নগদ টাকা ৭ লক্ষ টাকা,৩০০ মণ পাট, ২০ মণ ভূট্টা, ৫০ মণ গম, ৫০ মণ ধান, মোটরসাইকেল, ফ্রিজ, দুটি সেলাইমেশিন, আসবাবপত্র, জামাকাপড়সহ প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

উপজেলা সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিস কার্যালয়ের সিনিয়র ফায়ার ফাইটার আতিকুর রহমান জানান,১০টি কক্ষের মধ্যে ৭টি শয়ন ঘর,পাট ঘর ১টি,ষ্টোর রুম ১টি ও রান্না ঘর ১টি। ৩০০ মণ পাটসহ পুড়ে গেছে,১টি মোটরসাইকেল,৩টি টিভি,ফ্রিজ ১টি, ১টি ভটভটি মেশিনসহ আসবাবপত্র।

গড়গড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি বলেন, খবর পেয়ে সেখানে যায় এবং ফায়ার সর্ভিসকে খবর দিই। তারা এসে আগুন নিয়ন্ত্রণ করেছে। এর আগে বাড়ি সমস্ত মালামাল পুড়ে গেছে। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হলে তাৎক্ষনিক তারাও ঘটনাস্থলে এসে সহযোগিতা করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার বলেন, খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়েছিলাম। তাদের কিছু পোশাক ও খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

হামের চিকিৎসায় ঘাটতি না রাখতে নির্দেশনা দিচ্ছেন প্রধানমন্ত্রী: রিজভী

error: Content is protected !!

বাঘায় অগ্নিকান্ডে ১০টি ঘর পুড়ে ২০ লক্ষ টাকার ক্ষতি

আপডেট টাইম : ১০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩
আব্দুল হামিদ মিঞা, বাঘা, (রাজশাহী) প্রতিনিধি :