ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাঘায় অগ্নিকান্ডে দুই বাড়িতে তিন লক্ষ টাকার ক্ষতি

রাজশাহীর বাঘায় দুই বাড়িতে অগ্নিকান্ডে ৩ ছাগলের মৃত্যু হয়েছে। সোমবার (১০ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় বাউসা ইউনিয়নের দিঘা পশ্চিমপাড়া গ্রামে মন্টু আলী ও ইসমাইল হোসেনের বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এই অগ্নিকান্ডে দুই বাড়িতে নগদ টাকা, জমির দলিল, আসবাবপত্র, চাল, ডাল, গম, ছাগলসহ ৩ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে বাড়ির মালিক দাবি করেন।
জানা যায়, উপজেলার বাউসা ইউনিয়নের দিঘা পশ্চিমপাড়া গ্রামে মন্টু আলীর স্ত্রী ইসমত আরা বেগম বিকাল সাড়ে ৩টার দিকে ইফতারী রান্না শুরু করে।
রান্না করা অবস্থায় বাড়ির বাইরে যায়। এ সময় অগ্নিকান্ড হয়। প্রথমে রান্নাঘর, পরে ৪ চালা শয়নঘর ও গরুর ঘরে আগুন ধরে। এতে গোয়ালে রাখা ৬০ হাজার টাকা মূল্যের ৩টি ছাগল পুড়ে মারা যায়। এছাড়া ঘরের আসবাবপত্র, নগদ ৪৫ হাজার টাকা পুড়ে গেছে। দুই লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেন মুন্টু আলী।
পরে পাশে ইসমাইল হোসেনের বাড়িতে আগুন ধরে। ইসমাইল হোসেনের দুটি টিনের ছাপরা ঘর পুড়ে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলেন তিনি দাবি করেন।
এ বিষয়ে বাড়ির মন্টু আলী বলেন, স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করতে করতে বাড়ির সকল আসবাবপত্র, গোয়াল ঘরে রাখা ৩টি গবাদিপশু পুড়ে মারা গেছে। বাউসা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর মোহাম্মদ তুফান বলেন, খবর পেয়ে বাড়ি পোড়া দেখেছি। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানিয়েছি।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আলফাডাঙ্গায় পূজামণ্ডপে নগদ অর্থ ও গেঞ্জি বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী আল-আমিন

error: Content is protected !!

বাঘায় অগ্নিকান্ডে দুই বাড়িতে তিন লক্ষ টাকার ক্ষতি

আপডেট টাইম : ০৬:২৫ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :