ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাঘায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তায় পাশে দাড়ালেন বিএনপি নেতা চাঁদ

আব্দুল হামিদ মিঞাঃ

বাঘার মনিগ্রাম ইউনিয়নের কলাবাড়িয়া গ্রামে গত বুধবার(১০-০৯-২০২৫) গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারদের নগদ অর্থ.চাল.ডাল ও পরিধেয় বস্ত্র দিয়ে সহায়তা করে পাশে দাড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) এর কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ। ক্ষতিগ্রস্তরা হলেন- মনিগ্রাম ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কলাবাড়িয়া গ্রামের মৃত আমির হোসেন মিস্ত্রি’র ছেলে- আসকান আলী (৫৮), লকিম উদ্দিন (৫২), হাসমত আলী (৪২) আসাদুল ইসলাম (৩৮)।

বৃহসপতিবার (১১-০৯-২০২৫) স্থানীয় নেতা কর্মীদের নিয়ে ক্ষতিগ্রস্থ ওই পরিবারদের নগদ ২০ হাজার টাকা,৩০ কেজি ওজনের ৬বস্তা চাল,৯কেজি ডালসহ পরিধেয় বস্ত্র প্রদান করেন। উপস্থিত ছিলেন-উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু,মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দীন রিয়াল,সাধারন সম্পাদক আব্দুস সামাদ মুকুল,সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান কালু প্রমুখ।

স্থানীয় সুত্রে জানা যায়, বুধবার(১০সেপ্টেম্বর’২৫) দুপুরের পর বাড়ীর পাশে রাখা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে বসত বাড়ির ৮ টি কক্ষের আসবাবপত্র, ১টি থ্রিহুইলার(সিএনজি), ২ টি বাইসাইকেল, ২টি ফ্রিজসহ অন্যান্য মালামাল পুড়ে যায়। স্থানীয়রা ও চারঘাট উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ওয়্যার হাউজ ইন্সপেক্টর আরিফুল ইসলামের নের্তৃত্বে ২ ঘন্টা ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্র্রণ করতে সক্ষম হন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের হিসেবে ক্ষতির পরিমান আনুমানিক ১৫ লাখ টাকা ধরা হয়েছে। তবে ক্ষতির পরিমান আরো বেশি দাবি করেছেন ক্ষতিগ্রস্থরা।

অপরদিকে ঘটনার পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারদের প্রত্যেককে ৩০ কেজি করে চাল ও শুকনা খাবার দেওয়া হয়েছে। বাঘা উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার জানান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলিকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে তাৎক্ষনিক তাদের সহায়তা দেওয়া হয়েছে। উপজেলা পরিষদ থেকে ঢেউটিন ছাড়াও ঊধর্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তাদের আর্থিক সহায়তা দেওয়ার কথা বলেছেন ইউএনও।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বিসর্জনের অশ্রুতে ঐতিহ্যের বাঁধন, ঘিওরে ২০২ বছরের সম্প্রীতির মেলায় মানুষের ঢল

error: Content is protected !!

বাঘায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তায় পাশে দাড়ালেন বিএনপি নেতা চাঁদ

আপডেট টাইম : ০৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :