ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাগেরহাট জেলা শ্রমীক লীগের সাধারন সম্পাদক মনির বেনাপোল ইমিগ্রেশনে আটক

সাজেদুর রহমানঃ

পাসপোর্ট ভিসায় ভারতে যাওয়ার সময় বাগেরহাট সদর থানার সাবেক শ্রমিকলীগের সাধারন সম্পাদক মনির হোসেন ওরফে দাতাল মনির (৫৫) বেনাপোলে ইমিগ্রেশনে আটক হয়েছে। ইমিগ্রেশন কর্তৃপক্ষ অনলাইনে তার ডাটাবেজ যাচাইয়ের সময় বাগেরহাট সদর মডেল থানায় তার নামে মামলা আছে জনতে পারে। এসময় তাকে আটক করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করেছে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশ জানায় মনির হোসেন ভারতে যাওয়ার জন্য বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টার সময় ইমিগ্রেশন ডেক্সে তার পাসপোর্ট জমা দিলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পাসপোর্ট নিয়ে তার ডাটাবেজ যাচাই করেন। এসময় তার নামে বাগেরহাট সদর থানায় মামলা আছে তথ্য পাওয়া যায়। যার মামলা নং-২১/৩০৫ তারিখ-২২/১০/২০২৪। ধারা ১৪৩/৩৪১/৩৪২/৩০৭/৩৮৬/৫০৬ (২) পেনাল কোড ১১৪।

বেনাপোল ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াছ হোসাইন মুন্সি জানান, ভারতে গমনকালে প্রতিটি যাত্রীর তথ্য অনলাইনে যাচাই বাছাই করে দেখা হয়। মনির হোসেনের পাসপোর্ট তেমনি যাচাইবাছাইয়ে সময় তার নামে মামলা পাওয়া যায়। তাকে আটক করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রাসেল মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন এমন একজন যাত্রী ইমিগ্রেশন পুলিশ আটক করে থানায় দিয়েছেন। তার নামে যেহেতু বাগেরহাট থানায় মামলা রয়েছে তাকে ওই থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পূজার ছুটিতে পাহাড়–ঝরনায় যেতে চান, খাগড়াছড়ির যেসব জায়গা হতে পারে গন্তব্য

error: Content is protected !!

বাগেরহাট জেলা শ্রমীক লীগের সাধারন সম্পাদক মনির বেনাপোল ইমিগ্রেশনে আটক

আপডেট টাইম : ০৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
সাজেদুর রহমান, বেনাপোল (যশোর) প্রতিনিধি :