ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নামাজ আদায়ের আহবান জানালেন ধর্ম উপদেষ্টা

বাগাতিপাড়া মডেল মসজিদ উদ্বোধন

মোঃ আনিসুর রহমানঃ

মসজিদ ফাঁকা না রেখে মুসলিমদের নামাজ আদায়ের আহবান জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে নাটোরের বাগাতিপাড়া মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।

তিনি বলেন, ধর্ম অনুশীলনে মানুষের অন্তর পরিচ্ছন্ন হয়। ধর্মীয় ভাবাপন্ন হলে মানুষের মন কলুষমুক্ত হয়। মানুষ তখন পারস্পরিক বিভেদ ভুলে মানবতার সেবায় এগিয়ে আসে। আর নামাজ মানুষের মনকে শীতল করে। দেশবাসী নামাজ আদায় করলে তারা নরম মনের অধিকারী হবেন। বাংলাদেশ সাম্প্রদায়িক সৌহার্দ্যপূর্ণ দেশ। এদেশের সামগ্রিক উন্নয়নে সকল ধর্মের মানুষের অবদান রয়েছে। বৈষম্যহীন দেশ গড়ে তুলতে দুর্নীতির মানসিকতা পরিহারের ওপর উপদেষ্টা গুরুত্বারোপ করেন।

এ সময় জেলা প্রশাসক আসমা শাহীন’র সভাপতিত্বে ও ইউএনও হা-মীম তাবাসসুম প্রভার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পাবনা গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আফছার উদ্দিন ও পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন প্রমুখ। মসজিদ উদ্বোধনের পর যোহরের নামাজ আদায় করেন ধর্ম উপদেষ্টা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

নামাজ আদায়ের আহবান জানালেন ধর্ম উপদেষ্টা

বাগাতিপাড়া মডেল মসজিদ উদ্বোধন

আপডেট টাইম : ০৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
মোঃ আনিসুর রহমান, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :