ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চার দশক পর স্থাপন করা হলো ডেন্টাল মেশিন

মোঃ আনিসুর রহমানঃ

‘বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠার ৪০ বছরেও নেই ডেন্টাল মেশিন’ শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের ১ মাস পরেই স্থাপন করা হয়েছে নতুন ডেন্টাল মেশিন। গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেশিনটি স্থাপন করা হয়।

সূত্রে জানা যায়, ১৯৮৫ সালে ৩১ শয্যা নিয়ে হাসপাতালটি যাত্রা শুরু করে। এরপর ২০২২ সালের আগস্টে হাসপাতালটির নতুন ভবন উদ্বোধনের মাধ্যমে ৫০ শয্যায় উন্নীতকরণ করা হয়। তবুও ডেন্টাল মেশিন বরাদ্দ পায়নি এই হাসপাতালটি।

প্রতিষ্ঠার চার দশক পর গত ৩০ জানুয়ারি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে বিষয়টি। অতঃপর ১৬ ফেব্রুয়ারিতে একটি ডেন্টাল মেশিন বরাদ্দ পায় এই স্বাস্থ্য কমপ্লেক্স।

গত বৃহস্পতিবার মেশিনটি হাসপাতালের ডেন্টাল ইউনিটে স্থাপন করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুর রাজ্জাক। জনগুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করায় স্থানীয় সাংবাদিকদের ধন্যবাদ জানান তিনি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চার দশক পর স্থাপন করা হলো ডেন্টাল মেশিন

আপডেট টাইম : ০৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
মোঃ আনিসুর রহমান, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :