নাটোরের বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে পদায়ন পেয়েছেন হা-মীম তাবাসসুম প্রভা।
রবিবার (১০ নভেম্বর) বিভাগীয় কমিশনারের কার্যালয় রাজশাহীর মাঠ প্রশাসন শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। হা-মীম তাবাসসুম প্রভা ৩৫তম বিসিএস প্রশাসনের একজন কর্মকর্তা।
বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়ন পাওয়ার আগে তিনি জেলার সিংড়া উপজেলার নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি কুমিল্লা জেলার বাসিন্দা।
- আরও পড়ুনঃ ঠাকুরগাঁওয়ে পুলিশ কর্মকর্তার রাজপ্রাসাদ
প্রসঙ্গত, একই প্রজ্ঞাপনে জানানো হয়েছে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুল বদলিজনিত কারণে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার ইউএনও হিসেবে যোগদান করবেন।

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
আনিসুর রহমান, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি 




















