ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাগাতিপাড়ার আলোচিত সন্ত্রাসী আল আমিন কারাগারে

মোঃ আনিসুর রহমানঃ

নাটোরের বাগাতিপাড়ার আলোচিত সন্ত্রাসী আল আমিনকে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে নাটোর আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন শুনানি শেষে এ আদেশ দেন।

আসামি আল আমিন উপজেলার জামনগর ইউনিয়নের ভিতরভাগ গ্রামের নজরুল ইসলামের ছেলে এবং জামনগর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি। এছাড়া তিনি উপজেলার ভিতরভাগ ও পাশ্ববর্তী পুঠিয়া উপজেলার ঝলমলিয়া এলাকায় কিশোর গ্যাং নেতা হিসেবেও পরিচিত।

সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে ২০২৪ সালের ৫ আগস্ট রাতে ভিতরভাগ মোড় বাজারের এনামুল হক নামের একজন ঔষধ ব্যবসায়ীর দোকানে ঢুকে তাকে বেধড়ক মারপিটের পর তার ব্যবহৃত মোটরসাইকেল পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয় এই আল আমিন। এরপর গত ১৫ আগস্ট আলোচিত আল আমিনসহ কয়েকজনকে আসামি করে বাগাতিপাড়া মডেল থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী এনামুল হক। মামলার পর থেকেই পলাতক ছিলেন আসামি আল আমিন।

বৃহস্পতিবার দুপুরে আসামি আদালতে হাজির হলে তার পক্ষের আইনজীবী জামিন চেয়ে যুক্তিতর্ক উপস্থাপন করেন। রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর এ্যাড. আবুল হোসেন জামিনের বিরোধিতা করে শুনানি করেন। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান। সহকারী পাবলিক প্রসিকিউটর এ্যাড. আবুল হোসেন জানান, ‘আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একাধিক মামলা চলমান আছে এবং সে একাধিক মামলায় ওয়ারেন্ট ভুক্ত আসামি।’

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বিএনপি জুলাইকে ধারণ করে: প্রধানমন্ত্রী

error: Content is protected !!

বাগাতিপাড়ার আলোচিত সন্ত্রাসী আল আমিন কারাগারে

আপডেট টাইম : ০৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
মোঃ আনিসুর রহমান, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :