ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাগাতিপাড়ায় সাংবাদিকের বসতবাড়িতে শ্রমিকলীগ নেতার হামলা-ভাঙচুর, আটক ২

আনিসুর রহমানঃ

নাটোরের বাগাতিপাড়ায় সাংবাদিকের পরিবারের সদস্যদের মারধর ও বাড়ির আসবাবপত্রসহ ক্যামেরা ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে সেনাবাহিনী।

শনিবার (১২ এপ্রিল) দুপুর ৩টার দিকে উপজেলার জামনগর ইউনিয়নের ভিতরভাগ গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন ওই গ্রামের মৃত কুরবান আলীর ছেলে কাজিম আলী এবং এনামুল মোল্লার ছেলে আলিফ হোসেন উৎস।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে উপজেলার ভিতরভাগ গ্রামে দৈনিক খোলাকাগজের সাংবাদিক নিশাতুর রহমানের বাড়ি সংস্কারের কাজ চলছিল। এ সময় শনিবার দুপুরে জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে নিশাতুরের প্রতিবেশী শ্রমিকলীগ নেতা আল আমিন স্থানীয় কয়েকজন সাঙ্গপাঙ্গ নিয়ে তার বাড়িতে ঢুকে তার মা সামিদা বেগম ও বাবা মিজানুর রহমানসহ পরিবারের সদস্যদের এলোপাতাড়ি মারধর করে এবং বাড়ির আসবাবপত্রসহ ক্যামেরা ভাঙচুর করে।

খবর পেয়ে লালপুর আর্মি ক্যাম্পের একটি টহল দল অভিযুক্তদের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুইজনকে আটক করে। পরে তাদের বাগাতিপাড়া মডেল থানায় হস্তান্তর করেন সেনা সদস্যরা। এ ঘটনায় আল আমিনসহ কয়েকজনকে আসামি করে থানায় এজাহার দায়ের করেছেন সাংবাদিক নিশাতুর রহমান।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

বাগাতিপাড়ায় সাংবাদিকের বসতবাড়িতে শ্রমিকলীগ নেতার হামলা-ভাঙচুর, আটক ২

আপডেট টাইম : ০৬:২৩ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
আনিসুর রহমান, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :