ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাগাতিপাড়ায় সড়ক দুর্ঘটনার এক মাস পর যুবকের মৃত্যু

-ছবিঃপ্রতীকী।

আনিসুর রহমানঃ

নাটোরের বাগাতিপাড়ায় সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার প্রায় এক মাস পর হাবিবুর রহমান রুবেল (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (২৭ এপ্রিল) সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাবিবুর রহমান রুবেল উপজেলার কোয়ালিপাড়া গ্রামের মৃত নজের প্রামানিকের ছেলে। তিনি স্থানীয় একটি এনজিওতে কর্মরত ছিলেন।

নিহতের ভাই উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম জানান, গত ২০ মার্চ রুবেল নাটোর থেকে মোটরসাইকেলযোগে ফেরার পথে নাটোর-তমালতলা সড়কের জিয়ারকোল এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হন। একটি চার্জার ভ্যান পাশ থেকে ধাক্কা দিলে তিনি মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়ে মাথায় আঘাত পান। সে সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকদিন পর সেখান থেকে ফিরে বাড়িতে চিকিৎসাধীন ছিলেন।

শনিবার হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরদিন রোববার সন্ধ্যায় গুরুতর হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নেওয়ার পথে রুবেল মারা যান।

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ওসি রফিকুল ইসলাম বলেন, পরিবার থেকে এ সংক্রান্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

বাগাতিপাড়ায় সড়ক দুর্ঘটনার এক মাস পর যুবকের মৃত্যু

আপডেট টাইম : ০৭:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
আনিসুর রহমান, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :