ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাগাতিপাড়ায় শিক্ষক-শিক্ষিকাদের লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন

নাটোরের বাগাতিপাড়ার ভিতরভাগ বাইআপ উচ্চ বিদ্যালয়ে অবৈধভাবে প্রবেশ করে শিক্ষক-শিক্ষিকাদের লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন করেছে ওই বিদ্যালয়ের শিক্ষক, সুধীজন ও অভিভাবকেরা। বৃহস্পতিবার সকালে উপজেলার জামনগর ইউনিয়নের ওই স্কুলমাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জানা গেছে, গত ১ জানুয়ারি সকাল ১১টার দিকে সাঙ্গু-পাঙ্গু নিয়ে অবৈধভাবে স্কুলে প্রবেশ করে নিজেকে সভাপতি করার জন্য প্রধান শিক্ষককে জিম্মি করে তার থেকে স্কুলের সাদা প্যাডে জোরপূর্বক স্বাক্ষর করিয়ে নেয় আল-আমিন নামের এক মাদকসেবি। এনিয়ে থানায় অভিযোগ করেও কোনো প্রতিকার পায়নি ওই বিদ্যালয় কর্তৃপক্ষ। বাধ্য হয়ে মানববন্ধনের মাধ্যমে তাদের শাস্তি দাবি করেন তারা।

মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ভিতরভাগ বাইআপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা খাতুন, পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ রাব্বেল আলী ও সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলামসহ স্থানীয় সুধীজন ও শিক্ষার্থীরা।

অভিযুক্ত আল-আমিন দাবি করেন, সেদিন কাউকে কোনো ভাবে লাঞ্ছিত করা হয়নি। প্রধান শিক্ষক তাদের স্কুলে ডেকে নিজে কমিটিতে তাদের নাম মনোনয়ন করেন। এরপর তিনিই আবার থানায় গিয়ে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে।

অভিযোগ পেয়ে ব্যবস্থা নেয়ার বিষয়ে জানতে চাইলে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নান্নু খান বলেন, স্কুলের প্রধান শিক্ষকের কাছ থেকে অভিযোগ পেয়ে তদন্তের জন্য এস.আই. ফজলুল হককে নির্দেশ দেয়া হয়েছিল। পরবর্তী বিষয়টি তার থেকে জেনে জানাতে পারবো।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক সুদৃঢ় করতে চায় বাংলাদেশ

error: Content is protected !!

বাগাতিপাড়ায় শিক্ষক-শিক্ষিকাদের লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন

আপডেট টাইম : ০৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪
আনিসুর রহমান, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :