ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাগাতিপাড়ায় লোকালয়ে দেখা মিললো বিরল কালো মুখ হনুমানের

আনিসুর রহমানঃ

নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর বাজারে দেখা মিলেছে বিরল প্রজাতির কালোমুখ হনুমানের। সোমবার (১৪ জুলাই) দুপুর থেকে দলছুট হয়ে কালোমুখ হনুমানকে ঘুরে বেড়াতে দেখা যায়, বাজারসহ বিভিন্ন এলাকায়। হনুমানটি যেখানেই যাচ্ছে, সেখানেই কৌতুহলী মানুষ ভিড় করে সেটিকে দেখছে।

স্থানীয়রা জানান, সোমবার সকালে জামনগর ইউনিয়নের ঘোষপাড়া জমে মসজিদে প্রথমে দেখা মেলে,পরে জামনগর বাজারের গ্রামীণফোন টাওয়ার সংলগ্ন আমের গাছে, এই হনুমানকে দেখা যায়। পরবর্তীতে প্রাচীর টপকে চেয়ারম্যান সাহেবের আম বাগানের ভেতরে ঢুকে পড়ে, কৌতূহলী জনতা ভিড় জমালেই হনুমানটি বাজারের বিভিন্ন উঁচু স্থানে আশ্রয় নিচ্ছে। ছুটে বেড়াচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায়।

কেউ কেউ তাকে খেতে দিচ্ছে কলা, বিস্কুট ও পাউরুটি। তবে প্রাণীটি কীভাবে এবং কোথা থেকে জামনগর বাজারে এসেছে, তা কেউ জানে না।

স্থানীয় শ্রী: বিদ্যুৎ ঘোষ বলেন, কালোমুখ হনুমান বৃক্ষচারী শান্তিপ্রিয় প্রাণী। চলাফেরা, ঘুম, খাবার সংগ্রহ, প্রজনন, খেলাধুলা, বিশ্রাম সবকিছু এরা গাছে থেকেই সম্পন্ন করে। মূলত গাছের পাতা খেয়ে জীবনধারণ করে এরা। তাছাড়া বিভিন্ন উদ্ভিদের পরাগায়ণ ও বংশবৃদ্ধিতেও সহায়তা করে থাকে। বর্তমানে জনসংখ্যার চাপ, শিল্পায়ন ও কৃষিক্ষেত্রের সম্প্রসারণের জন্য বনভূমি হ্রাস পাওয়ায় অস্তিত্বর সংকটে পড়ার কারণেই এরা লোকালয়ে এসেছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম রাব্বানী জানান, কালোমুখ হনুমানটি দুপুর থেকে বাজারে ঘুরে বেড়াচ্ছে। প্রাণীটি খাবারের সন্ধানে লোকালয়ে এসেছে। এলাকাবাসী প্রাণীটির যেন কোনো ক্ষতি না করে, সে বিষয়ে সবার সচেতনতা কামনা করছি।

উপজেলা বন কর্মকর্তা এবিএম আব্দুল্লাহ জানান, জামনগর বাজারে কালোমুখ হনুমানের উপস্থিতি শুনেছি। প্রাণিটির কেউ যেন কোনো ক্ষতি করতে না পারে সেজন্য স্থানীয় ইউপি চেয়ারম্যানকে অনুরোধ করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

বাগাতিপাড়ায় লোকালয়ে দেখা মিললো বিরল কালো মুখ হনুমানের

আপডেট টাইম : ০৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
আনিসুর রহমান, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :