ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাগাতিপাড়ায় ভূমি অফিসে চুরি, নৈশ প্রহরী আটক

আনিসুর রহমানঃ

নাটোরের বাগাতিপাড়া উপজেলা ভূমি অফিসে চুরির ঘটনা ঘটেছে। অফিসের তিনটি কক্ষের কম্পিউটার ভেঙে এর হার্ডডিস্ক, র‍্যাম ও প্রসেসরসহ গুরুত্বপূর্ণ অংশ চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

ঘটনাটি ঘটেছে গত ২৩ অক্টোবর (বৃহস্পতিবার) রাতে। জানা যায়, সেদিন সন্ধ্যায় অফিসের দৈনন্দিন কাজ শেষ করে কর্মকর্তা-কর্মচারীরা বাসায় ফেরেন। রাতের দায়িত্বে ছিলেন নৈশ প্রহরী জীবন আহম্মেদ।

২৫ অক্টোবর (শনিবার) সকালে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অফিসের ভারপ্রাপ্ত নাজির হেলাল উদ্দিনকে ফোনে জানান, অফিসের সার্ভেয়ার রুম, সার্টিফিকেট সহকারী ও সার্টিফিকেট পেশকারের কক্ষের জানালার কাঁচ ভাঙা এবং কম্পিউটারগুলো এলোমেলো অবস্থায় পড়ে আছে।

খবর পেয়ে কর্মকর্তারা অফিসে গিয়ে দেখতে পান—তিনটি কক্ষের কম্পিউটারের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ খুলে নেওয়া হয়েছে। এ ঘটনায় উপজেলা ভূমি অফিসের পক্ষ থেকে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

বাগাতিপাড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাজনীন আখতারী জানান, “ঘটনার পর নৈশ প্রহরী জীবন আহম্মেদকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

এদিকে, ঘটনার পর স্থানীয় প্রশাসন ভূমি অফিসের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভালোবাসার যে শিক্ষা দেয় পেঙ্গুইন

error: Content is protected !!

বাগাতিপাড়ায় ভূমি অফিসে চুরি, নৈশ প্রহরী আটক

আপডেট টাইম : ০৭:২৩ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
আনিসুর রহমান, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :