আপডেট টাইম :
০৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
১১৩
বার পঠিত
বাগাতিপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত
আনিসুর রহমানঃ “শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টা দীপ্তি” প্রতিপাদ্যে নাটোরের বাগাতিপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস-২০২৫। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয় র্যালি ও আলোচনা সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াজেদ আলী মৃধা। সভাপতিত্ব করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সালাউদ্দিন ডলার। বক্তারা বলেন, শিক্ষকতা শুধু একটি পেশা নয়, এটি জাতি গঠনের ভিত্তি। এবারের প্রতিপাদ্য “Recasting Teaching as a Collaborative Profession” শিক্ষকতাকে সম্মিলিত প্রচেষ্টার একটি পেশা হিসেবে প্রতিষ্ঠার আহ্বান জানায়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আয়োজনে ছিল উপজেলা পর্যায়ের বিশ্ব শিক্ষক দিবস উদ্যাপন কমিটি, বাগাতিপাড়া।
আনিসুর রহমানঃ
“শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টা দীপ্তি” প্রতিপাদ্যে নাটোরের বাগাতিপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস-২০২৫। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয় র্যালি ও আলোচনা সভা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াজেদ আলী মৃধা। সভাপতিত্ব করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সালাউদ্দিন ডলার।
বক্তারা বলেন, শিক্ষকতা শুধু একটি পেশা নয়, এটি জাতি গঠনের ভিত্তি। এবারের প্রতিপাদ্য “Recasting Teaching as a Collaborative Profession” শিক্ষকতাকে সম্মিলিত প্রচেষ্টার একটি পেশা হিসেবে প্রতিষ্ঠার আহ্বান জানায়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আয়োজনে ছিল উপজেলা পর্যায়ের বিশ্ব শিক্ষক দিবস উদ্যাপন কমিটি, বাগাতিপাড়া।