ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাগাতিপাড়ায় বিরল প্রজাতির বিড়াল ছানা উদ্ধার

আনিসুর রহমানঃ

নাটোরের বাগাতিপাড়ায় বিরল প্রজাতির বিড়াল ছানা উদ্ধার করা হয়েছে। সোমবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার হাটদৌল গ্রামের একটি ভূট্টা ক্ষেত থেকে বিরল প্রজাতির দুটি বিড়াল ছানা উদ্ধার করেন স্থানীরা। পরে তা বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের (বিবিসিএফ) মাধ্যমে রাজশাহীর বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

বিবিসিএফ কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ফজলে রাব্বী বলেন, উদ্ধারকৃত বিরল প্রজাতির বিড়াল দুটিকে ফিশিং ক্যাট বা মেছো বিড়াল বলা হয়ে থাকে। এরা লোকালয়ের কাছাকাছি থাকে। কাঁকড়া, ব্যাঙ ইত্যাদি খায়। ধারণা করা হচ্ছে, খাবারের খোঁজে ছানাগুলোর মা লোকালয়ে আসে এবং তখন তাদের জন্ম হয়।

উপজেলা হাটদৌল গ্রামের আশুরা জান্নাত নামের এক নারী জানান, ওই গ্রামের একটি ভূট্টা ক্ষেতে চারটি বিড়াল ছানাকে কুকুররা তাড়া করছে দেখে তিনিসহ এলাকার অনেকে কাছে গিয়ে দুটি বিরল প্রজাতির বিড়াল ছানা উদ্ধার করেছেন। আর বাকি দুটি বিড়াল ছানা কুকুরে খেয়ে ফেলেছে।

বিড়াল হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন, রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের জুনিয়র ওয়াইল্ড স্কাউট সোহেল রানা ও এশিয়ান টিভির সাংবাদিক মোস্তাফিজুর রহমান।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

error: Content is protected !!

বাগাতিপাড়ায় বিরল প্রজাতির বিড়াল ছানা উদ্ধার

আপডেট টাইম : ০৯:৪২ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
আনিসুর রহমান, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :