ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাগাতিপাড়ায় বিড়ির ফ্যাক্টরি রক্ষায় শ্রমিকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

নাটোরের বাগাতিপাড়ায় মনোমহন বিড়ির ফ্যাক্টরি রক্ষার লক্ষ্যে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন ফ্যাক্টরির শ্রমিকরা। বুধবার (৩০ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে প্রায় ১ ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধনে প্রায় দেড়শ’ জন শ্রমিক অংশগ্রহণ করেন। এসময় বক্তব্য রাখেন ফ্যাক্টরির শ্রমিক ফরিদা পারভিন, চায়না খাতুন, ভাসান আলী, লালন আলী ও মহসিন আলী প্রমুখ।

শ্রমিকরা অভিযোগ করেন, উপজেলার জামনগর ইউনিয়নের গয়লারঘোপ এলাকায় দীর্ঘ ২২ বছর ধরে মনোমহন বিড়ি ফ্যাক্টরিসহ চারটি বিড়ির ফ্যাক্টরি চলছে, যা তাদের পরিবারকে সমর্থন দিচ্ছে। তারা বলেন, “বিড়ি ফ্যাক্টরি থাকায় এলাকার কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সমস্যা হয়নি এবং বর্তমানে কোনো সমস্যা নেই। অথচ ‘আনি বিড়ি’ কর্তৃপক্ষ মনোমহন বিড়ির ফ্যাক্টরি বন্ধের জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে ষড়যন্ত্র করছে।”

তারা আরও জানান, বিভাগীয় কমিশনারসহ বিভিন্ন দপ্তরের অনুমতি নিয়ে মনোমহন বিড়ি ফ্যাক্টরিটি স্থাপন করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২৯ অক্টোবর সকালে একটি পক্ষ মসজিদের পাশে বিড়ি তৈরি হচ্ছে দাবি করে মনোমহন বিড়ি ফ্যাক্টরি বন্ধের দাবিতে মানববন্ধন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনামিকা নজরুল বলেন, “দুই পক্ষের স্মারকলিপি গ্রহণ করা হয়েছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

বাগাতিপাড়ায় বিড়ির ফ্যাক্টরি রক্ষায় শ্রমিকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

আপডেট টাইম : ০৫:২১ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
মোঃ সাইফুল ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি :