ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাগাতিপাড়ায় বড়াল নদীতে অবৈধ বাঁধ উচ্ছেদ জব্দকৃত বাঁশ, খুঁটি ও বানা পুড়িয়ে বিনষ্ট

মোঃ সাইফুল ইসলামঃ

নাটোরের বাগাতিপাড়া উপজেলার বড়াল নদীতে অবৈধভাবে নির্মিত বাঁধ উচ্ছেদ করেছে উপজেলা মৎস্য দপ্তর। রবিবার (২৬ অক্টোবর) সকাল ১১টা থেকে শুরু হওয়া এ অভিযান দুপুর পর্যন্ত সালাইনগর-বাজিতপুর ব্রীজ এলাকায় চলে। অভিযানে জামনগর ইউনিয়ন পরিষদ সংলগ্ন কুশাবাড়ি এলাকার বড়াল নদীতে স্থাপিত অবৈধ বাঁধ অপসারণ করা হয়। এ সময় নদী দখলে ব্যবহৃত বাঁশ, খুঁটি ও বানা জব্দ করে বিধি মোতাবেক পুড়িয়ে বিনষ্ট করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা এস. এম. মাহমুদুল হাসান। সহযোগিতায় ছিলেন মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আশেক এসবি সাত্তার ও বাগাতিপাড়া মডেল থানার এসআই আশিস কুমার সান্যালের নেতৃত্বাধীন পুলিশের একটি টিম।

উপজেলা মৎস্য কর্মকর্তা এস. এম. মাহমুদুল হাসান বলেন, “প্রবাহমান জলাশয়ে আড়াআড়ি বাঁধ দেওয়া মৎস্য আইনে দণ্ডনীয় অপরাধ। এতে মাছের প্রাকৃতিক প্রজনন ও চলাচলে বাধা সৃষ্টি হয়, যা মৎস্য সম্পদের মারাত্মক ক্ষতি করে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভালোবাসার যে শিক্ষা দেয় পেঙ্গুইন

error: Content is protected !!

বাগাতিপাড়ায় বড়াল নদীতে অবৈধ বাঁধ উচ্ছেদ জব্দকৃত বাঁশ, খুঁটি ও বানা পুড়িয়ে বিনষ্ট

আপডেট টাইম : ১১:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
মোঃ সাইফুল ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি :