ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাগাতিপাড়ায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস পালন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে নাটোরের বাগাতিপাড়ায় নানা কর্মসূচি পালিত হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্ত¡রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কেন্দ্রীয় প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নাটোর-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আবুল কালাম আজাদ।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাইমেনা শারমীন, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু খান, উপজেলা আওয়ামী লীগ, বাগাতিপাড়া পৌরসভা, উপজেলা পরিষদ, উপজেলা আনসার কমান্ড, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, পৌর আওয়ামী লীগ, বাগাতিপাড়া সরকারি কলেজ, মহিলা ডিগ্রী কলেজ এবং বিএম কলেজসহ সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সমূহ জাতির শ্রেষ্ঠ সন্তানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধাঞ্জলি শেষে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম বিষয়ে আলোচনা সভা এবং শিশুদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

সভায় বঙ্গবন্ধুকে বাঙালি জাতির সবচেয়ে সফল ও সার্থক নেতা উল্লেখ করে প্রধান অতিথি সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আবুল কালাম আজাদ বলেন, তিনি আমাদের চলার পথের বাতিঘর হয়ে থাকবেন। তাঁর আদর্শ ও দর্শন আমরা যতদিন অনুসরণ করে চলবো ততদিন এ জাতি পিছু পা হবে না। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু না হলে আমরা স্বাধীনতা পেতাম না। স্বাধীনতার সুফল প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দেওয়া আমাদের অঙ্গীকার হোক।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক সুদৃঢ় করতে চায় বাংলাদেশ

error: Content is protected !!

বাগাতিপাড়ায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস পালন

আপডেট টাইম : ০৩:২৩ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪
মোঃ আনিসুর রহমান, বাগাতিপাড়া, (নাটোর) প্রতিনিধি :