ঢাকা , বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বাগাতিপাড়ায় পূর্ব শত্রুতার জেরে কৃষকের ওপর সশস্ত্র হামলার অভিযোগ

আনিসুর রহমান:

নাটোরের বাগাতিপাড়ায় পূর্ব শত্রুতার জেরে সেলিম উদ্দিন নামের এক কৃষকের ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। উপজেলার ফাগুয়াড়দিয়ার ইউনিয়নের মাধববাড়িয়া এলাকার মৃত উসমান সরকারের ছেলে হেলাল সরকার, আলাল সরকার ও বেলাল সরকারের বিরুদ্ধে এ অভিযোগ করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) দুপুরে এ ঘটনায় বাগাতিপাড়া মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর ছেলে পারভেজ হোসেন। আহত কৃষক সেলিম উদ্দিন উপজেলার হিজলী পুরাতন ভাটোপাড়া গ্রামের মৃত বাহার উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্র ও আহত পরিবারের অভিযোগে জানা যায়, মঙ্গলবার (১০ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ফাগুয়াড়দিয়ার ইউনিয়নের মাধববাড়িয়া এলাকায় নিজ পেঁয়াজ ক্ষেতে পরিচর্যার কাজে গেলে অভিযুক্তরা সেলিম উদ্দিনের ওপর দেশীয় অস্ত্র (হাসুয়া) দিয়ে আঘাত করে। তাকে উদ্ধার করতে গিয়ে সেলিমের ছেলে পারভেজও এলোপাতাড়ি মারধরের শিকার হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

অন্যদিকে অভিযুক্ত হেলাল সরকার বলেন, জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে মারামারি হয়েছে। এতে দু’পক্ষের লোকজনই আহত হয়েছেন।

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জানান, ঘটনাটি সম্পর্কে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কবরের ফুলগাছ চুরি, পুরো গ্রামে ফুলগাছ লাগিয়ে চোরকে অভিনব জবাব যুবকের

error: Content is protected !!

বাগাতিপাড়ায় পূর্ব শত্রুতার জেরে কৃষকের ওপর সশস্ত্র হামলার অভিযোগ

আপডেট টাইম : ০৪:২৯ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
আনিসুর রহমান, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :