ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাগাতিপাড়ায় টাইফয়েড টিকা কার্যক্রমের উদ্বোধন

আনিসুর রহমানঃ

সারা দেশের ন্যায় নাটোরের বাগাতিপাড়া উপজেলায় প্রথমবারের মতো সরকারিভাবে টাইফয়েড টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে।

রবিবার সকাল ১০টায় উপজেলার সদর ইউনিয়নের জিগরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই টিকা কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত মোঃ রেজওয়ানুল হক।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ড. সাবরিনা আনাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শরিফ মোহাম্মদ জামিউর রহমান এবং বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নাজনীন আখতারী।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত মোঃ রেজওয়ানুল হক জানান, ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের জন্য উপজেলার মোট ২৭০টি কেন্দ্রে এই টিকা প্রদান কার্যক্রম পরিচালিত হবে। এর মধ্যে প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসাভিত্তিক ১২০টি কেন্দ্রে ১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত এবং ১২০টি কমিউনিটি ক্লিনিকে ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত টিকাদান কার্যক্রম চলবে। এ কার্যক্রমের আওতায় বাগাতিপাড়ায় মোট ৩৩ হাজার ২৬১ শিশুকে টিকা প্রদান করা হবে।

উদ্বোধনী কেন্দ্র জিগরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, শিক্ষার্থীদের অভিভাবকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। বিদ্যালয়ের ২০৩ জন শিক্ষার্থীর মধ্যে ১৯০ জন এরই মধ্যে রেজিস্ট্রেশনের মাধ্যমে টিকার আওতায় এসেছে। অবশিষ্ট ১৩ জন রেজিস্ট্রেশনের জন্য অফিসে যোগাযোগ করেছে। তিনি আশা প্রকাশ করেন, বিদ্যালয়ে ১০০% টিকাদান নিশ্চিত করা সম্ভব হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভালোবাসার যে শিক্ষা দেয় পেঙ্গুইন

error: Content is protected !!

বাগাতিপাড়ায় টাইফয়েড টিকা কার্যক্রমের উদ্বোধন

আপডেট টাইম : ০২:৩৯ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
আনিসুর রহমান, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :