ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাগাতিপাড়ায় “জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ” স্থাপনের দাবি

আনিসুর রহমানঃ

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় “জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ” স্থাপনের দাবি উঠেছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর এ সংক্রান্ত একটি লিখিত আবেদন জমা দেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাগাতিপাড়া উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী প্রভাষক মোঃ আরিফুল ইসলাম তপু।

আবেদনপত্রে তিনি উল্লেখ করেন, “৩৬ জুলাই ২০২৪” বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার পরবর্তী যুগে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত। ওই মাসে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যে সব সাহসী ছাত্র-জনতা জীবন উৎসর্গ করেছিলেন, তাদের আত্মত্যাগ জাতির মুক্তি ও মানবিক মর্যাদার সংগ্রামকে নতুন উচ্চতায় পৌঁছে দেয়।

আরিফুল ইসলাম তপু আবেদনপত্রে বলেন, “একটি স্মৃতিস্তম্ভ কেবল স্থাপত্য নয়- এটি জাতির আত্মমর্যাদার প্রতীক, ইতিহাসের জীবন্ত দলিল এবং ভবিষ্যৎ প্রজন্মের অনুপ্রেরণার উৎস।” তিনি আশা প্রকাশ করেন, উপজেলা প্রশাসন জনস্বার্থে ও ইতিহাস সংরক্ষণের প্রয়োজনে স্মৃতিস্তম্ভ স্থাপনের কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করবে।

আবেদনপত্রটি গ্রহণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন বলেন, “আবেদনটি পেয়েছি। জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণের পরিকল্পনা ইতিমধ্যেই আলোচনায় রয়েছে। সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এ সময় উপস্থিত ছিলেন এনসিপি উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী মুনজুর রহমান, উপজেলা পরিষদের ছাত্র প্রতিনিধি মোনায়েম ইসলাম রুমি ও মাশরাফি বিন মোস্তফা সাফাত এবং উপজেলা সমাজসেবা অফিসার মিজানুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ কামরুল ইসলাম প্রমুখ।

স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহল এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, “জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মিত হলে এটি বাগাতিপাড়াকে জাতীয় আন্দোলনের স্মৃতি সংরক্ষণের এক গৌরবময় কেন্দ্রবিন্দুতে পরিণত করবে।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

বাগাতিপাড়ায় “জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ” স্থাপনের দাবি

আপডেট টাইম : ০৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
আনিসুর রহমান, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :