ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বাগাতিপাড়ায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

আনিসুর রহমান:

নাটোরের বাগাতিপাড়ায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের বড়াল সভাকক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শামসুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র মোহাম্মদ মোশাররফ হোসেন।

ভিডিও কনফারেন্সে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, “ডেঙ্গু সমস্যার সমাধান একমাত্র তরুণরাই করতে পারে, যেমনটি করেছিলেন ২০২৪ সালের ৫ আগস্ট।”

সভায় বাগাতিপাড়া সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান পিয়া, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ হাফিজুর রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নেকবর হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত মোহাম্মদ রেজওয়ানুল হক, বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, শিক্ষক, সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে স্থানীয় পর্যায়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

একটি প্রাণও যেন ডেঙ্গুতে না ঝরে: রাজশাহী-৩ আসনে আগাম পরিচ্ছন্নতা অভিযানের ডাক এমপি মিলনের

error: Content is protected !!

বাগাতিপাড়ায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

আপডেট টাইম : ২০ ঘন্টা আগে
আনিসুর রহমান, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :