ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাগাতিপাড়ায় ঘোড়ার গাড়ি করে শিক্ষকের রাজকীয় বিদায়

আনিসুর রহমানঃ

ঘোড়ার গাড়িতে চড়ে রাজকীয়ভাবে বিদায় নিলেন নাটোরের বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের কারিগরি বিভাগের সহকারী শিক্ষক (টেকনিক্যাল) দিলীপ কুমার সরকার। দীর্ঘ ২৭ বছরের শিক্ষকতা জীবনের ইতি টেনে তিনি অবসরে গেলেন। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয় এক আবেগঘন সংবর্ধনা অনুষ্ঠান।

রবিবার (২ নভেম্বর) সকালে বিদ্যালয়ের সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় বিদায় সংবর্ধনা। অনুষ্ঠানে শিক্ষার্থীরা প্রিয় শিক্ষককে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় এবং বিদ্যালয়ের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়। পরে ফুলে সাজানো ঘোড়ার গাড়িতে চড়ে বিদ্যালয় ত্যাগ করেন দিলীপ কুমার সরকার।

এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশের। সহকর্মী, শিক্ষার্থী ও প্রাক্তন ছাত্রছাত্রীদের অনেকে অশ্রুসজল নয়নে প্রিয় শিক্ষককে বিদায় জানান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) অনিতা রানী বলেন, “দিলীপ কুমার সরকার ছিলেন অত্যন্ত পরিশ্রমী ও দায়িত্বশীল শিক্ষক। তাঁর আন্তরিক প্রচেষ্টায় বিদ্যালয়ের টেকনিক্যাল বিভাগে এসেছে বহু সাফল্য। তাঁকে আমরা গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করব।”

বিদায়ী শিক্ষক দিলীপ কুমার সরকার বলেন, “এই বিদ্যালয় আমার দ্বিতীয় পরিবার। সহকর্মী ও শিক্ষার্থীদের ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। এই বিদায় আমার জন্য যেমন গর্বের, তেমনি খুব আবেগেরও।”

জানা গেছে, তিনি ১৯৯৮ সালের ২ মে বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে কারিগরি বিভাগের সহকারী শিক্ষক (টেকনিক্যাল) হিসেবে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি শিক্ষকতা, দায়িত্ববোধ ও শিক্ষার্থীদের প্রতি মমতায় সবার হৃদয়ে জায়গা করে নেন।

স্থানীয়রা জানান, শিক্ষাক্ষেত্রে দিলীপ কুমার সরকারের অবদান স্মরণীয় হয়ে থাকবে। ঘোড়ার গাড়িতে এমন রাজকীয় বিদায় এলাকার মানুষদের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভালোবাসার যে শিক্ষা দেয় পেঙ্গুইন

error: Content is protected !!

বাগাতিপাড়ায় ঘোড়ার গাড়ি করে শিক্ষকের রাজকীয় বিদায়

আপডেট টাইম : ০৬:৪১ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
আনিসুর রহমান, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :