ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাগাতিপাড়ায় গয়াল প্রজাতির নীলষাঁড় উদ্ধার

আনিসুর রহমান, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ

নাটোরের বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ইউনিয়নের শেখপাড়া এলাকা থেকে গয়াল প্রজাতির একটি নীলষাঁড় উদ্ধার করেছে স্থানীয়রা। শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে শেখপাড়ার একটি পেয়ারা বাগান থেকে নীলষাঁড়টি উদ্বারের পর স্থানীয় ইউপি সদস্য আব্দুস সালামের বাড়ির সামনে রাখা হয়।

খবরটি ছড়িয়ে পড়লে এক পলক গয়াল প্রজাতির নীলষাঁড়টি দেখার জন্য ধীরে ধীরে উৎসুক জনতার ভিড় বাড়তে থাকে সেখানে। পরে পুলিশ ও উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের কর্মকর্তারা গিয়ে নীলষাঁড়টি হেফাজতে নেয়। এ তথ্য নিশ্চিত করেছেন বাগাতিপাড়া মডেল ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

এ বিষয়ে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আবু হায়দার আলী বলেন, ‘জনতার তাড়া খেয়ে গয়াল প্রজাতির নীলষাঁড়টি দীর্ঘক্ষণ দৌড়ানো ও বিভিন্ন স্থানে পড়ে গিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পেয়েছে। এতে প্রাণীটি বেশ অসুস্থ। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা হা-মীম তাবাসসুম প্রভা জানান, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী গয়াল প্রজাতির নীলষাঁড়টি বন্যপ্রাণী ও প্রকৃতি বিভাগের কাছে হস্তান্তর করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

বাগাতিপাড়ায় গয়াল প্রজাতির নীলষাঁড় উদ্ধার

আপডেট টাইম : ০৬:১৮ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
আনিসুর রহমান, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :