ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাগাতিপাড়ায় কৃষকদের মধ্যে জিংক সমৃদ্ধ ধানের বীজ বিতরণ

নাটোরের বাগাতিপাড়ায় ১৪০০ কৃষকের মধ্যে বিনামূল্যে জিংক সমৃদ্ধ ধানের বীজ বিতরণ এবং কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার আন্তর্জাতিক খাদ্য নীতি গবেষণা ইনস্টিটিউট (আইএফপিআরআই)-এর হারভেস্টপ্লাস প্রোগ্রামের নিউট্রিশিয়াস এগ্রিফিউচার বায়োফর্টিফাইড ক্রপ প্রোডাকশন প্রোজেক্ট এর আয়োজনে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা এ কে এম সাদিকুল ইসলাম। উপজেলা কৃষি কর্মকর্তা ভবসিন্ধু রায়ের সভাপতিত্বে এবং অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফিরোজ আলীর সঞ্চালনায় প্রশিক্ষণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হারভেস্টপ্লাস প্রোগ্রামের প্রজেক্ট কো-অর্ডিনেটর সালেহ মো. শিহাব উদ্দিন এবং প্রজেক্ট ম্যানেজার শাহীনুর কবির। তারা অনুষ্ঠানে উপস্থিত কৃষকদের উদ্দেশ্যে বলেন, “জিংক মানুষের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে শিশুদের মেধার বিকাশে এর ভূমিকা রয়েছে।”

তারা আরও জানান, “আমরা সাধারণত ভাত খেয়ে থাকি, যেটি শর্করায় সমৃদ্ধ। তবে হারভেস্টপ্লাস প্রোগ্রাম নতুন একটি উদ্যোগ গ্রহণ করেছে, যার মাধ্যমে কৃষকদের মধ্যে জিংক সমৃদ্ধ ধানের বীজ বিতরণ করা হচ্ছে। এই ধান হাইব্রিড ধানের মতোই বেশি ফলনশীল এবং এটি মানুষের শরীরে জিংকের ঘাটতি পূরণে সাহায্য করবে।”

বায়োফর্টিফাইড ক্রপ প্রকল্পটি দ্য চার্চ অফ জেসাস ক্রাইস্ট অফ লেটার ডে সাইটস-এর অর্থায়নে এবং হারভেস্টপ্লাস সলিউশনস বাংলাদেশ (নিউট্রিশিয়াস এগ্রিফিউচার বাংলাদেশ হিসাবে নিবন্ধিত) এর মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পটি পুষ্টি এবং জনস্বাস্থ্যের উন্নতি সাধনে বিশ্বের নেতৃত্ব প্রদান করছে।

অনুষ্ঠানে, প্রকল্পের আওতায় বাগাতিপাড়া উপজেলায় ৩০০ কৃষককে ব্রি ধান ৭৪ এবং ১১ শ কৃষককে ব্রি ধান ১০০ বিতরণ করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দেশ গড়ার সংগ্রামে ধর্ম নয়, নাগরিক পরিচয়ই হবে মুখ্য: প্রধানমন্ত্রী

error: Content is protected !!

বাগাতিপাড়ায় কৃষকদের মধ্যে জিংক সমৃদ্ধ ধানের বীজ বিতরণ

আপডেট টাইম : ১১:২১ পূর্বাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
মোঃ আনিসুর রহমান, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :