ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাগাতিপাড়ায় ইউনিয়ন ভূমি অফিসের কম্পিউটার চুরি

আনিসুর রহমানঃ

নাটোরের বাগাতিপাড়ায় ইউনিয়ন ভূমি অফিস থেকে রহস্যজনক ভাবে একটি কম্পিউটার চুরির ঘটনা ঘটেছে। রবিবার (১২ এপ্রিল) সকালে উপজেলার ১নং পাঁকা ইউনিয়ন ভূমি অফিসে এ ঘটনা ঘটে। সকালে অফিসে এসে উপসহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা তার কক্ষে ঢুকে দেখেন, টেবিলের ওপর রাখা কম্পিউটারটি নেই।  পরে চুরির বিষয়টি নিশ্চিত হয়।

সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার প্রতিদিনের মতো অফিসের কার্যক্রম শেষে অফিসে তালা দেন অফিস সহকারী শহিদুল ইসলাম। রবিবার অফিসে এসে কক্ষগুলো অফিস সহকারী খুললেও বিষয়টি তার নজরে আসেনি। পরে উপসহকারী কর্মকর্তা আসলে বিষয়টি তার নজরে আসে।

ঘটনার বিষয়ে উপসহকারী ভূমি কর্মকর্তা মোছা. কাঞ্চন আরা জানান, তিনি অফিসে ঢুকে কম্পিউটারটি না দেখে বিষয়টি অন্যদের অবহিত করেন। পরে অফিসের বিভিন্ন কক্ষ ও জানালা পরীক্ষা করেও কোথাও ভাঙচুর বা জোরপূর্র্বক প্রবেশের কোনো আলামত পাওয়া যায়নি| এতে করে রহস্যজনকভাবে কম্পিউটারটি উধাও হওয়ায় তিনি উদ্বেগ প্রকাশ করেন।

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত আছেন এবং পুলিশ এ বিষয়ে তদন্ত শুরু করেছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আলফাডাঙ্গায় পূজামণ্ডপে নগদ অর্থ ও গেঞ্জি বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী আল-আমিন

error: Content is protected !!

বাগাতিপাড়ায় ইউনিয়ন ভূমি অফিসের কম্পিউটার চুরি

আপডেট টাইম : ০৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
আনিসুর রহমান, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :