ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

৯৯৯-এ অভিযোগ দিয়েও মেলেনি সেবা

বাগাতিপাড়ায় আ’লীগ নেতার দখলে ভ্যানচালকের একমাত্র রাস্তা

আনিসুর রহমান:

নাটোরের বাগাতিপাড়ায় এক ভ্যানচালকের পরিবারের চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। এতে গত তিনদিন ধরে পাঁচ সদস্যের একটি পরিবার কার্যত গৃহবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছে। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ একাধিকবার অভিযোগ জানানো হলেও এখন পর্যন্ত কোনো প্রতিকার পায়নি পরিবারটি।

ঘটনাটি উপজেলার বাগাতিপাড়া সদর ইউনিয়নের বড় পুকুরিয়া গ্রামের। ভুক্তভোগী ভ্যানচালক লোকমান হোসেন জানান, গত শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে স্থানীয় আওয়ামী লীগ নেতা শাহাদাত হোসেন সাধু ও বাদশা মন্ডল তার বাড়ির একমাত্র চলাচলের রাস্তা বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেন। এর পর থেকেই তার পরিবার ঘর থেকে বের হতে পারছে না।

স্থানীয় সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে প্রায় বিশ বছর ধরে ব্যবহৃত এই চলাচলের পথটি হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয়। এতে লোকমান হোসেনের পরিবার চরম দুর্ভোগে পড়ে।

এ বিষয়ে অভিযুক্ত বাদশা মন্ডল রাস্তা বন্ধ করার বিষয়টি স্বীকার করে বলেন, “এওয়াজ-বদলের মাধ্যমে জমিটি দীর্ঘদিন অস্থায়ী রাস্তা হিসেবে ব্যবহার করা হচ্ছিল। এখন আমরা জমিটি নিজেদের দখলে নিয়েছি, তাই রাস্তার অংশ বাঁশের বেড়া দিয়ে বন্ধ করা হয়েছে।”

৩নং বাগাতিপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফাহিমা খাতুন বলেন, “বিষয়টি নিয়ে দু’পক্ষের সঙ্গে একাধিকবার আলোচনা করা হয়েছে। তবে এখনো কোনো সমাধানে পৌঁছানো যায়নি।”

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল আলম বলেন, “রাস্তার বিষয়টি সম্পর্কে আমরা অবগত আছি। স্থানীয় ইউপি সদস্য বিষয়টি দেখছেন।”

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান পিয়া বলেন, “রাস্তা বন্ধের অভিযোগ আমাদের নজরে এসেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে একমাত্র চলাচলের পথ বন্ধ থাকায় পরিবারটির সদস্যরা খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সংগ্রহেও বাইরে যেতে পারছেন না। দ্রুত প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

error: Content is protected !!

৯৯৯-এ অভিযোগ দিয়েও মেলেনি সেবা

বাগাতিপাড়ায় আ’লীগ নেতার দখলে ভ্যানচালকের একমাত্র রাস্তা

আপডেট টাইম : ০৮:২৯ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
আনিসুর রহমান, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :