ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাউয়েট শিক্ষার্থীদের নবীনবরণ

আনিসুর রহমান, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ

নাটোরের বাগাতিপাড়ার বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজিতে (বাউয়েট) ফল সেমিস্টার-২০২৪ এ ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানটিতে প্রধান অতিথি ছিলেন বাউয়েট উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুজ্জামান।

এ সময় রেজিস্ট্রার লে. কর্ণেল (অব.) কে এফ এ সোহেল, প্রক্টর ও সিই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মাহমুদুর রহমান ও গণিত বিভাগের সহকারী অধ্যাপক মাছুদার রহমানসহ সকল বিভাগের প্রধান, শিক্ষকমন্ডলি, কর্মকর্তা এবং নবাগত শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপস্থিত শিক্ষার্থীদের উপাচার্য বলেন, ’তোমাদেরকে ছাত্র জীবনে ৩টি জিনিস মেনে চলতে হবে- সুস্থ থাকতে হবে, নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে এবং কিছু ভালো অভ্যাস গড়ে তুলতে হবে।’ বাউয়েট শৃঙ্খলা ও নিয়ম কানুনের ব্যাপারে সচেতন। আশা করছি তোমরা বিশ্ববিদ্যালয়ের অনুসৃত শৃঙ্খলা পালন করবে। বাউয়েট কর্তৃপক্ষ এবং শিক্ষকবৃন্দ সকলেই তোমাদের সঙ্গে আছি। তোমাদের শিক্ষা জীবন সমৃদ্ধ হোক, তোমরা সুস্থ ও সুন্দর থেকে লেখাপড়া সম্পন্ন করে বাউয়েটের আলোকিত নক্ষত্র হয়ে উঠবে এটাই আমার প্রত্যাশা।

অনুষ্ঠানের শুরুতে নবাগত শিক্ষার্থীদের অগ্রজ শিক্ষার্থীরা ফুল দিয়ে বরণ করে নেয়। উপাচার্য পড়ালেখার প্রতি আগ্রহী করে তোলার জন্য নবাগত শিক্ষার্থীদের হাতে মহামূল্যেবান বই তুলে দেন। এছাড়া নবীনবরণ অনুষ্ঠানটিকে আনন্দঘন, স্মরণীয় করে রাখার এবং সকল জড়তা কাটানোর জন্য আটটি বিভাগের উদ্যোগে নবীনদের অংশগ্রহণে আইসব্রেকিং অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

বাউয়েট শিক্ষার্থীদের নবীনবরণ

আপডেট টাইম : ০৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
আনিসুর রহমান, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :