ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাউয়েটে নানা আয়োজনে দশম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মোঃ আনিসুর রহমানঃ

নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর দশম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে বাউয়েট প্লাজায় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক কবুতর অবমুক্তকরণ, দোয়া মাহফিল, কেক কাটা, বর্ণাঢ্য র‌্যালি এবং শেষ বর্ষের শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার এর আয়োজন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মিজানুজ্জামান এবং আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্নেল শওকত হুসেন পিএসসি (অব.), রেজিস্ট্রার লে. কর্নেল কেএফএ সোহেল (অব.), মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. নূরুল ইসলাম, সায়েন্স এন্ড হিউম্যানিটিজ অনুষদের ডিন অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. শহীদুল ইসলাম, ইসিই অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঞাঁ, প্রক্টর ইঞ্জিনিয়ার ড. মাহমুদুর রহমান, ছাত্র কল্যাণ উপদেষ্টা মাছুদার রহমান, বিভাগীয় প্রধানগণ, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

শিক্ষক, কর্মকর্তা, ছাত্র-ছাত্রীদের ক্লাস প্রতিনিধিদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র‌্যালি বাউয়েট প্লাজা থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার প্লাজাতে এসে শেষ হয়। এছাড়া ফ্যাকাল্টি এন্ড অফিসার্স পয়েন্টে দিনব্যাপী আয়োজিত জব ফেয়ারে চাকরিদাতা পনেরোটি প্রতিষ্ঠান অংশগ্রহণে, শেষ বর্ষের শিক্ষার্থীদের মাঝে কুইজ কনটেস্ট এর আয়োজন করা হয় এবং চাকুরীপ্রার্থী শিক্ষার্থীদের কাছ থেকে সিভি সংগ্রহ করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

বাউয়েটে নানা আয়োজনে দশম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

আপডেট টাইম : ০৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
মোঃ আনিসুর রহমান, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :