ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বাংলাদেশ কৃষি ব্যাংকঃ ফরিদপুর ও কুষ্টিয়া বিভাগের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জণে পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মানিক কুমার দাসঃ

বাংলাদেশ কৃষি ব্যাংক, ফরিদপুর ও কুষ্টিয়া বিভাগের ১০ টি জেলার ১৬৫ টি শাখার শাখা ব্যবস্থাপকের উপস্থিতিতে ” ২০২৪-২০২৫ অর্থ বছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জণে শাখা ব্যবস্থাপকগণের করণীয় সম্পর্কিত পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার দিনব্যাপী ফরিদপুর সদর উপজেলা হলরুমে এ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

ফরিদপুর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ মঈনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক খান ইকবাল হোসেন এবং সম্মানিত অতিথি হিসেবে ছিলেন কুষ্টিয়া বিভাগের মহাব্যবস্থপক উৎপল কবিরাজ।

সভায় ব্যবস্থপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী ২০২৪-২০২৫ অর্থ বছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা আনুপাতিক লক্ষ্যমাত্রা অর্জণ ও অবশিষ্ট সময়ে ১০০% অর্জণে গুরুত্বারোপ করেন। আসন্ন রমজান ও ঈদ উল ফিতর উপলক্ষ্যে বৈদেশিক রেমিট্যান্স গ্রহণ ও আমানত সংগ্রহে বিশেষ মনোযোগ দেয়ার আহবান জানান। এ প্রসংগে রেমিট্যান্স সংগ্রহে প্রধান কার্যালয় কর্তৃক ঘোষিত ৪৬ দিন ব্যাপি রেমিট্যান্স উৎসব ও পুরষ্কার প্রদান বিষয়টি বিশেষভাবে প্রচার ও কার্যকর করার নির্দেশনা প্রদান করেন। তিনি একইসাথে ঋণ বিতরণ, ঋণ আদায় বিশেষ করে ৫২- স্থগিত সুদবাহী শ্রেনীকৃত, শ্রেনীযোগা ও পুনঃতফশিলকৃত ঋণসমূহ আদায়ের উপর গুরত্বারোপ করেন।

উপব্যবস্থাপনা পরিচালক খান ইকবাল হোসেন তার বক্তব্যে কৃষি, সিএমএসএমই ও কৃষি ভিত্তিক শিল্প স্থাপনে গুনগতমান সম্পন্ন ঋণ বিতরণের আহবান জানান। অনুষ্ঠানে বক্তারা কৃষি ব্যাংকের কার্যক্রমকে আরো গতিশীল করার জন্য সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সোনালী ব্যাংক স্টাফ কলেজে ১১৫ কেডব্লিউপি ক্ষমতার সোলার সিস্টেম উদ্বোধন

error: Content is protected !!

বাংলাদেশ কৃষি ব্যাংকঃ ফরিদপুর ও কুষ্টিয়া বিভাগের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জণে পর্যালোচনা সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :