ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাংলাদেশে যতবার গণতন্ত্র হরণ হয়েছে, ততবারই তা বিএনপির হাত ধরেই ফিরে এসেছেঃ -পুতুল

রাশিদুল ইসলাম রাশেদঃ

বাংলাদেশে যতবার গণতন্ত্র হরণ হয়েছে, ততবারই তা বিএনপির হাত ধরেই ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য, নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনের ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে লালপুর কলেজ মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “৭ নভেম্বরের মহান বিপ্লব ও সংহতি দিবসের ইতিহাস থেকে দেশের মানুষকে দীর্ঘদিন দূরে রাখা হয়েছে।

১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি ও জনগণের ঐক্যবদ্ধ বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা হয়েছিল। স্বাধীনতার পর বাকশাল কায়েম করে দেশের গণতন্ত্রকে স্তব্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশে গণতন্ত্র আবার ফিরে আসে।”

তিনি আরও বলেন, “স্বৈরশাসক এরশাদের আমলেও বিএনপির নেতৃত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আন্দোলনের মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছিল। স্বৈরাচারী হাসিনার সময়ে দেশে আবারও গণতন্ত্র বন্দী হয়। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে শিগগিরই বাংলাদেশে গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠিত হবে।”
পরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম জহির, লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, সাবেক যুগ্ম আহ্বায়ক ছিদ্দিক আলী মিষ্টু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম মোলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভালোবাসার যে শিক্ষা দেয় পেঙ্গুইন

error: Content is protected !!

বাংলাদেশে যতবার গণতন্ত্র হরণ হয়েছে, ততবারই তা বিএনপির হাত ধরেই ফিরে এসেছেঃ -পুতুল

আপডেট টাইম : ১০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :