ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বাংলাদেশে নয় বরং ভারতেই শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিতঃ -স্বরাষ্ট্র উপদেষ্টা

রিপন সরকার, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

দেশে জাতীয় ঐক্যের যে ডাক দেয়া হয়েছে তাতে ষড়যন্ত্র মোকাবেলা ও দেশের শৃঙ্খলা রক্ষায় ইতিবাচক সাড়া ফেলবে।

ভারতের মিডিয়া গুলোই শুধু বাংলাদেশ নিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। বিশ্বের অন্য কোন মিডিয়ায় তেমন প্রভাব ফেলছে না। তাই বাংলাদেশে নয় বরং ভারতেই শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

আজ ৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে আয়োজিত আন্তর্জাতিক ভলান্টিয়ার দিবসের উদ্বোধন অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল(অব:) জাহাঙ্গীর আলম চৌধুরী এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ১৯৮৫ সালে প্রথম এ দিবসটি পালিত হয়। বর্তমানে ফায়ার সার্ভিসের স্বেচ্ছাসেবক সংখ্যা ৫৪৩৪৮ জন। ভবিষ্যতে এর সংখ্যা ৬৫ হাজারের উন্নতি করা হবে।

সকল দুর্যোগ মোকাবেলায় ফায়ার সার্ভিসের স্বেচ্ছাসেবকরা সর্বদা তৎপর থাকে। ফায়ার সার্ভিস সব সময় বন্ধুর মত মানুষের সেবা করে আসছে। বন্যা, জলোচ্ছ্বাস, ভূমিকম্পসহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা সরকারের একার পক্ষে সম্ভব না। এক্ষেত্রে ফায়ার সার্ভিসের স্বেচ্ছাসেবকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সর্বোপরি দেশ ও জাতির স্বার্থে ফায়ার সার্ভিস সব সময় প্রস্তুত আছে।

এসময় উপস্থিত ছিলেন, ফায়ার সার্ভিসের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিকুল আলম, ওসি লিয়াকত আলীসহ আরও অনেকে।

এ সময় ফায়ার সার্ভিসের মহা পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল বলেন, দারিদ্র বিমোচন, শিক্ষা, টেকসই মানব সেবার উন্নয়নে সক্রিয় অংশগ্রহন স্বেচ্ছাসেবার ভুমিকা অনস্বীকার্য। বড় বড় দূর্ঘটনায় সাহসী ভূমিকা পালন করছে ফায়ার সার্ভিসের ভলান্টিয়ার সদস্যরা। পরে ভলান্টিয়ারদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দরা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

বাংলাদেশে নয় বরং ভারতেই শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিতঃ -স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট টাইম : ০৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪
রিপন সরকার, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :